নীলফামারীতে কনস্টেবল থেকে এএসআই (নিরস্ত্র) পদে পদোন্নতি পাওয়া মো. সাইফুল ইসলামকে র্যাংক ব্যাজ পরিয়ে দিয়েছেন পুলিশ সুপার মো. ফরহাদ হোসেন খান।
শনিবার (৩ অক্টোবর ২০২৬) নীলফামারী পুলিশ সুপারের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে সাইফুল ইসলামকে র্যাংক ব্যাজ পরিয়ে দেন পুলিশ সুপার।
এ সময় পুলিশ সুপার তাকে অভিনন্দন জানিয়ে পেশাদারিত্ব, সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান। পাশাপাশি দায়িত্ব পালনে বিভিন্ন দিকনির্দেশনা দেন।
অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহসিনসহ রিজার্ভ অফিসের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









