ডোমারে বৃদ্ধের গলা কেটে ও মুখে বিষ ঢেলে হত্যা
নীলফামারীর ডোমারে গলায় ধারালো অস্ত্রের আঘাত ও মুখে বিষ ঢেলে দেওয়া অবস্থায় উদ্ধার হওয়া একরামুল হক (৬০) নামের এক ব্যক্তি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। স্বজনদের অভিযোগ, গলা কাটার পর তাঁর মুখে বিষ ঢেলে দিয়ে হত্যার চেষ্টা করা হয়। পরে গুরুতর অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬