পিরোজপুরের মঠবাড়িয়ায় উপজেলায় যথাযোগ্য মর্যাদা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়েছে।
সোমবার (৫ অক্টোবর) দিবসটি উপলক্ষে মঠবাড়িয়া উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর-৩ আসনের সংসদ সদস্য মো. রুহুল আমীন দুলাল।
মঠবাড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আতাউর রাব্বীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান শিক্ষক মো. খলিলুর রহমান, প্রধান শিক্ষক মাইনুল ইসলাম, মঠবাড়িয়া পৌর বিএনপির সাবেক সভাপতি কে.এম হুমায়ূন কবির, মঠবাড়িয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক নিজামুল কবির মিরাজসহ শিক্ষক নেতারা উপস্থিত ছিলেন।
এর আগে শিক্ষক দিবস উপলক্ষে উপজেলা পরিষদ চত্বর হতে একটি র্যালী বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









