সিলেটের কোম্পানীগঞ্জে আন্তঃউপজেলা ফুটবল টুর্নামেন্টের ফাইনালে খায়েরগাঁও কেরামত আলী স্পোর্টিং ক্লাবকে ৪-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে টুকেরগাঁও আদর্শ ক্লাব।
সোমবার (৫ অক্টোবর) বিকেলে উপজেলার শহীদ স্মৃতি টুকেরবাজার উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে ফাইনাল অনুষ্ঠিত হয়।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে টুকেরগাঁও আদর্শ ক্লাব। একের পর এক আক্রমণে প্রতিপক্ষকে চাপে রেখে শেষ পর্যন্ত বড় জয় নিয়ে মাঠ ছাড়ে তারা। চ্যাম্পিয়ন দলের হয়ে সোহেল রানা দুটি এবং মুসা ও আমিনুল একটি করে গোল করেন।
আয়োজকেরা জানান, স্থানীয় তরুণদের খেলাধুলায় সম্পৃক্ত করা, যুবসমাজকে ক্রীড়ামুখী করা, সামাজিক সম্প্রীতি বাড়ানো এবং প্রত্যন্ত অঞ্চলের প্রতিভাবান খেলোয়াড়দের তুলে আনতে এ টুর্নামেন্টের আয়োজন করা হয়।
খেলা শেষে টুকেরগাঁও আদর্শ ক্লাবের আহ্বায়ক কমিটির সভাপতি রফিকুল ইসলামের সভাপতিত্বে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতারা উপস্থিত ছিলেন।
টুর্নামেন্টের আয়োজকরা জানান, স্থানীয় তরুণদের খেলাধুলায় সম্পৃক্ত করা, যুবসমাজকে ক্রীড়ামুখী করা, সামাজিক সম্প্রীতি বাড়ানো এবং প্রত্যন্ত অঞ্চলের প্রতিভাবান খেলোয়াড়দের তুলে আনার লক্ষ্যেই এ আয়োজন।
খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে টুকেরগাঁও আদর্শ ক্লাবের আহ্বায়ক কমিটির সভাপতি রফিকুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য দেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হাজী আ. মন্নান মনাফ, উপজেলা পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. ইয়াকুব আলী, পশ্চিম ইসলামপুর ইউপি চেয়ারম্যান হাজী মো. জিয়াদ আলী ও জামায়াত নেতা আবুল খায়ের মাস্টার।
আরও উপস্থিত ছিলেন পূর্ব ইসলামপুর ইউপি চেয়ারম্যান মো. আলমগীর আলম, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ, আবু তাহের, পশ্চিম ইসলামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আনোয়ার হোসেন রবি, ইউপি সদস্য মেহেদী হাসান ডালিম ও সাবেক ইউপি সদস্য মিজানুর রহমান।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









