জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক ও সংসদ সদস্য নুসরাত তাবাসসুম জ্যোতির গ্রামের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় প্রতিবাদ জানিয়ে মৌলভীবাজারের বড়লেখায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন দলটির নেতাকর্মীরা।
শুক্রবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় বড়লেখা পৌর শহরে এ কর্মসূচি পালন করেন এনসিপি, যুবশক্তি ও ছাত্রশক্তির নেতাকর্মীরা।
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং চলমান নৈরাজ্যের প্রতিবাদেও তারা বিক্ষোভ করেন।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা যুবশক্তির মিডিয়া সম্পাদক মারুফ আহমদ, এনসিপির বড়লেখা উপজেলা শাখার সংগঠক সামাদ আহমদ, দলের সদস্য আকছান আহমদ, উপজেলা যুবশক্তির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জুয়েল মাহমুদ, যুগ্ম আহ্বায়ক মোফাজ্জল হোসেন সাকিব ও তারেক মাহমুদ এবং জেলা ছাত্রশক্তির যুগ্ম সদস্যসচিব সাবুর আহমদ নয়ন।
এ ছাড়া এনসিপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন








