কুমিল্লার চৌদ্দগ্রাম প্রেস ক্লাবের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৩ নভেম্বর) সকালে প্রেস ক্লাব কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
প্রেস ক্লাবের সভাপতি ও দৈনিক নয়া দিগন্ত এবং ডেইলি নিউ নেশনের চৌদ্দগ্রাম প্রতিনিধি সিরাজুল ইসলাম ফরায়েজীর সভাপতিত্বে সভা সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক ও দৈনিক ইনকিলাবের প্রতিনিধি মো. বেলাল হোসাইন।
সভায় সভাপতির স্বাগত বক্তব্যের পর সাধারণ সম্পাদক বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করেন। আয়-ব্যয়ের হিসাব তুলে ধরেন অর্থ সম্পাদক মো. আহসান উল্যাহ। এ ছাড়া সংশোধিত খসড়া গঠনতন্ত্র উপস্থাপন করেন ক্লাবের সিনিয়র সহ-সভাপতি মো. এমদাদ উল্যাহ।
সভায় বক্তব্য দেন সহ-সভাপতি মুহা. জহিরুল হাসান, সিনিয়র সদস্য এম এ কুদ্দুস, মো. আবদুল মান্নান, মো. আক্তারুজ্জামান, আবু বকর সুজন, আক্তারুজ্জামান মজুমদার, সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন নয়ন, কার্যনির্বাহী সদস্য মো. আনিছুর রহমানসহ ক্লাবের অন্যান্য সদস্যরা।
এ ছাড়া সভায় উপস্থিত ছিলেন প্রেস ক্লাবের প্রচার ও প্রকাশনা সম্পাদক এম এ আলম, দপ্তর সম্পাদক মো. শাহীন আলম, কার্যনির্বাহী সদস্য এএফএম রাসেল পাটোয়ারি এবং সদস্য মিজানুর রহমান মিনু, মো. খোরশেদ আলম, মো. রাকিব হোসেন, মো. আবদুল কাদেরসহ অনেকে।
সভায় বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়। সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ৮ ডিসেম্বর বর্তমান কার্যনির্বাহী কমিটির মেয়াদ শেষ হওয়ার আগেই ২০২৭-২৮ মেয়াদের নির্বাচন আয়োজনের লক্ষ্যে দ্রুত নির্বাচন কমিশন গঠন করা হবে।
গঠিত নির্বাচন কমিশনের অধীনে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের প্রত্যয় ব্যক্ত করেন প্রেস ক্লাবের সভাপতি ও নেতৃবৃন্দ।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন








