বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের জন্মদিন উপলক্ষে বগুড়ায় শিক্ষার্থীদের মধ্যে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করেছে মহানগর বিএনপির ৯ নম্বর ওয়ার্ড শাখা।
রবিবার (২২ নভেম্বর) সকালে শহরের খান্দার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ কর্মসূচির আয়োজন করা হয়। পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি ও শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা তৈরির লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৯ নম্বর ওয়ার্ড মহানগর বিএনপির সভাপতি ও কাউন্সিলর পদপ্রার্থী মো. আজিজুল হক মনজু। প্রধান অতিথি ছিলেন বগুড়া-৬ (সদর) আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি মো. রেজাউল করিম বাদশা। বিশেষ অতিথি ছিলেন বগুড়া সিটি করপোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধীন এবং জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শেখ তাহা উদ্দিন।
এ সময় উপস্থিত ছিলেন ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সহসাধারণ সম্পাদক মো. লিটন, স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক মো. মহিদুল ইসলাম, সহসভাপতি মো. মুন্টু, মো. আতিক, মো. গোলাপ, মো. বাবু ও মো. ভিক্ষু। আরও উপস্থিত ছিলেন ৯ নম্বর ওয়ার্ড মহিলা দলের সভানেত্রী শবনম মোস্তারী রশ্মি, সাধারণ সম্পাদক সোহানা, মোছা. হালিমাসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
কর্মসূচিতে শিক্ষার্থীদের হাতে বিভিন্ন প্রজাতির গাছের চারা তুলে দেওয়া হয়। বক্তারা পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরে সবাইকে গাছ লাগানো ও পরিচর্যায় এগিয়ে আসার আহ্বান জানান।



সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন








