খাগড়াছড়ির গুইমারা উপজেলায় গুইমারা রেঞ্জ কর্মকর্তার উদ্যোগে প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় বন্য মোরগ অবমুক্ত করা হয়েছে।
শুক্রবার (৬ মার্চ) দুপুরে গুইমারা উপজেলার বড়পিলাক গ্রামের বাজার মাঠের পার্শ্ববর্তী বনে একটি বন মোরগ অবমুক্ত করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, গুইমারা রেঞ্জ কর্মকর্তা সিরাজুল ইসলাম, গুইমারা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহাবুবুর রহমান, গুইমারা প্রেস ক্লাব সভাপতি (ভারপ্রাপ্ত) আব্দুল আলী, দপ্তর সম্পাদক মো.আনোয়ার হোসেন, প্রেস ক্লাবের শিক্ষা বিষয়ক সম্পাদক আব্দুর রহিমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









