বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ২৫ চৈত্র ১৪৩২

The Daily Adin Logo
The Daily Adin Logo

বেনাপোল স্থলবন্দরে পাট বীজের চালান জব্দ

প্রকাশিত: ১০ মার্চ ২০২৬, ০৩:০৫ পিএম

আপডেট: ১০ মার্চ ২০২৬, ০৩:০৫ পিএম

বেনাপোল স্থলবন্দরে পাট বীজের চালান জব্দ

বেনাপোল স্থলবন্দরে ভারত হতে মিথ্যা ঘোষণায় আমদানিকৃত ১৭ টন ওজনের পাট বীজের চালান আটক করেছে বেনাপোল কাস্টমস কর্তৃপক্ষ।

সোমবার ( ৯ মার্চ) বিকালে গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল স্থলবন্দরের ১৫ নং পণ্যগার হতে ঐ পাট বীজের চালানটি আটক করা হয়। বেনাপোল কাস্টমস হাউসের সহকারী কমিশনার রাহাত হোসেন মিথ্যা ঘোষণায় আনা ১৭টন পাট বীজ আটকের সত্যতা নিশ্চিত করে এদিন প্রতিনিধিকে বলেন আমাদানি কারক প্রতিষ্ঠান ৪৫টন ঘাস বীজ আমদানির ঘোষণা দিয়ে পণ্য চালানে ১৭টন পাট বীজ আনে যা পরীক্ষনে প্রতীয়মান হয়। গোপন সংবাদে কাস্টমস কর্তৃপক্ষ মিথ্যা ঘোষণায় আনা পণ্য চালানটি আটক করেছে। এ বিষয়ে কাস্টমস কর্তৃপক্ষের পরবর্তী কার্যক্রম চলমান রয়েছে বলে তিনি আরো জানান।

বেনাপোল স্থলবন্দরের উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের উপপরিচালক আবু তালহা গণমাধ্যমকর্মীদের জানান,জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার মাধ্যমে জানা যায়, বাংলাদেশী আমদানিকারক প্রতিষ্ঠান আরাফাত এন্টার প্রাইজের ভারত হতে আমদানিকৃত ৪৫টন ঘাস বীজের পণ্য চালানে পাট বীজ রয়েছে এমন খবরে বেনাপোল কাস্টমস কর্তৃপক্ষের উপস্থিতিতে পণ্য চালানটি পরীক্ষনকালে ১৭ টন পাট বীজ পাওয়া যায়। মিথ্যা ষোষণার অপরাধে আমদানিকারকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি আরো জানান। উল্লেখ্য গত ৫আগস্ট ২০২৪ ইং পরবর্তী সময়ে বেনাপোল কাস্টমস ও বন্দরের কতিপয় অসাধু কর্মকর্তা,আমদানিকারক ও তার   স্থানীয় প্রতিনিধি সি এন্ড এফ এজেন্ট যোগসাজজজে বেশী লাভের আশায় বেনাপোল স্থলবন্দরে মিথ্যা ঘোষণায় পণ্য এনে সরকারী রাজস্ব ফাঁকি দিতে একটি শক্তিশালী চক্র সচেষ্ট রয়েছে।

এরই ধারবাহিকতায় পাট বীজের পণ্য চালানটি বেনাপোল স্থলবন্দরের পণ্যগারে প্রবেশ করেছে বলে ধারনা করছেন স্থানীয় সচেতন মহল। সরকারী রাজস্ব ফাঁকি চেষ্ঠায় জড়িতদের দৃশ্যমান শাস্তির দাবি তুলেছেন তারা। পাট বীজের চালান আটকের ঘটনায় বেনাপোল কাস্টমস হাউসের শুল্ক গোয়েন্দার ভূমিকা ও কার্যক্রম নিয়ে প্রশ্ন ওঠেছে জনমনে। 

কাওছার আল হাবীব/এদিন

Advertisement
এদিনের সব

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.