বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ২৫ চৈত্র ১৪৩২

The Daily Adin Logo
The Daily Adin Logo

জবি প্রথম বর্ষের ক্লাস শুরু ৩ মে

প্রকাশিত: ০৯ এপ্রিল ২০২৬, ০১:৫৬ পিএম

আপডেট: ০৯ এপ্রিল ২০২৬, ০১:৫৬ পিএম

জবি প্রথম বর্ষের ক্লাস শুরু ৩ মে

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (২০২৫–২০২৬) শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) ও বিবিএ ১ম বর্ষে ভর্তিকৃত শিক্ষার্থীদের ক্লাস আগামী ৩ মে (রবিবার) থেকে শুরু হবে।

আজ বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নির্ধারিত তারিখ থেকে শিক্ষার্থীদের নিজ নিজ ইনস্টিটিউট ও বিভাগে যথাসময়ে উপস্থিত থাকতে হবে। একই সঙ্গে সংশ্লিষ্ট ইনস্টিটিউট, বিভাগ ও দপ্তরসমূহকে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।

উপাচার্যের অনুমোদনক্রমে এ সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

কাওছার আল হাবীব/এদিন

Advertisement
এদিনের সব

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.