বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ২৫ চৈত্র ১৪৩২

The Daily Adin Logo
The Daily Adin Logo

যুদ্ধবিরতিতে লেবাননকে অন্তর্ভুক্ত করার আহ্বান মাখোঁর

প্রকাশিত: ০৯ এপ্রিল ২০২৬, ০১:০৩ পিএম

আপডেট: ০৯ এপ্রিল ২০২৬, ০২:০৭ পিএম

যুদ্ধবিরতিতে লেবাননকে অন্তর্ভুক্ত করার আহ্বান মাখোঁর

ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ বলেছেন, তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে কথা বলে লেবাননকে যুদ্ধবিরতির আওতায় আনার আহ্বান জানিয়েছেন।

ইসরাইল বুধবার জানায়, ইরান-যুক্তরাষ্ট্রের মধ্যে ঘোষিত যুদ্ধবিরতির আওতায় লেবাননকে অন্তর্ভুক্ত করা হয়নি।
কর্তৃপক্ষ প্রাথমিক সরকারি হিসাবে জানিয়েছে, একই দিন লেবাননে ইসরাইলি হামলায় ১৮২ জন নিহত ও ৮৯০ জন আহত হয়েছেন।

রাজধানী বৈরুত গত মাসে শুরু হওয়া ইসরাইল-হিজবুল্লাহ যুদ্ধের পর সবচেয়ে তীব্র বোমাবর্ষণের মুখে পড়ে।

মাখোঁ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লিখেছেন, ‘আমি আশা প্রকাশ করছি, সব লেবাননসহ সংঘাতপূর্ণ এলাকায় সকল পক্ষ যুদ্ধবিরতি পুরোপুরি মেনে চলবে।’

তিনি বলেন, যুদ্ধবিরতি কার্যকর ও টেকসই করতে এটি একটি ‘অপরিহার্য শর্ত।’

যুদ্ধবিরতি ঘোষণার পর ইরানের প্রেসিডেন্টের সঙ্গে কথা বলা প্রথম পশ্চিমা নেতা মাখোঁ।

তিনি আরও বলেন, এই যুদ্ধবিরতি মধ্যপ্রাচ্যে সবার নিরাপত্তা নিশ্চিত করতে বিস্তৃত আলোচনার পথ তৈরি করবে।

মাখোঁ বলেন, ‘যেকোনো চুক্তিতে ইরানের পারমাণবিক ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি, আঞ্চলিক নীতি ও হরমুজ প্রণালিতে নৌ চলাচলে বাধা দেওয়ার বিষয়গুলো অন্তর্ভুক্ত থাকতে হবে।’

তিনি জানান, এ ক্ষেত্রে ফ্রান্স তার অংশীদারদের সঙ্গে ঘনিষ্ঠ সমন্বয়ে ‘পূর্ণ ভূমিকা’ পালন করবে।

সূত্র: এএফপি

Advertisement
এদিনের সব

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.