বুধবার, ১৮ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩২

The Daily Adin Logo
The Daily Adin Logo

হাতিয়ায় বিজিএফের চাল না পাওয়ার অভিযোগে মানববন্ধন

প্রকাশিত: ১৮ মার্চ ২০২৬, ০৯:০৫ পিএম

আপডেট: ১৮ মার্চ ২০২৬, ০৯:০৫ পিএম

হাতিয়ায় বিজিএফের চাল না পাওয়ার অভিযোগে মানববন্ধন

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বরাদ্দকৃত বিজিএফের চাল না পাওয়ার অভিযোগে নোয়াখালীর হাতিয়া উপজেলার তমরদ্দি ইউনিয়নে মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দারা। এ সময় তারা সংশ্লিষ্টদের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ এনে সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেন।

বুধবার (১৮ মার্চ) বিকেলে তমরদ্দি ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের কোরালিয়া গ্রামে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে অংশগ্রহণকারী ভুক্তভোগীরা জানান, ঈদ উপলক্ষে তাদের মাঝে চাল বিতরণের কথা থাকলেও বাস্তবে তারা তা পাননি। স্থানীয় চৌকিদার বাড়ি বাড়ি কার্ড পৌঁছে দেওয়ার আশ্বাস দিলেও শেষ পর্যন্ত কোনো চাল তাদের হাতে পৌঁছেনি বলে অভিযোগ করেন তারা। তাদের দাবি, সংশ্লিষ্ট চেয়ারম্যান, মেম্বারসহ দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা এসব চাল নিজেদের মধ্যে ভাগ করে নিয়েছেন।

তারা আরও বলেন, নদীভাঙনের কারণে তারা মানবেতর জীবনযাপন করছেন এবং রাস্তার পাশে বসবাস করতে বাধ্য হয়েছেন। একাধিকবার জাতীয় পরিচয়পত্রের কপি জমা দিলেও এখন পর্যন্ত কোনো ধরনের সহায়তা পাননি।

এ বিষয়ে উপজেলা যুবদলের আহ্বায়ক মাহের উদ্দিন বলেন, “তমরদ্দি ইউনিয়নে বরাদ্দকৃত কিছু কার্ড রাজনৈতিকভাবে বিতরণ করা হয়েছে। ফলে প্রকৃত দরিদ্র ও অসহায় মানুষ অনেকেই এই সহায়তা থেকে বঞ্চিত হয়েছেন।”

অন্যদিকে অভিযোগ অস্বীকার করে তমরদ্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাশেদ উদ্দিন বলেন, “ইউনিয়নের জন্য ৭ হাজার ৫০০টি কার্ড বরাদ্দ এসেছে এবং সঠিক নিয়মে তা বিতরণ করা হয়েছে। চাল না পাওয়ার কোনো অভিযোগ এখনো আমার কাছে আসেনি।”

টিআর

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.