কুড়িগ্রামের রৌমারীতে পুলিশের অভিযানে ৩০ পিস ইয়াবাহ ইমরান হোসেন (৩০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে রৌমারী থানা পুলিশ।
মঙ্গলবার (৫ মে) রাত আনুমানিক ৯টার দিকে রৌমারী ফায়ারসার্ভিস পাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ইমরান হোসেন তার বাসা থেকে ইয়াবা ট্যাবলেট বিক্রি করে আসছিলেন। নিশ্চিত তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তার বাড়ি থেকে ৩০ পিস ইয়াবা উদ্ধার করা হয় এবং তাকে হাতেনাতে আটক করা হয়।
রৌমারী থানার পক্ষ থেকেও জানানো হয়েছে, মাদক ও জুয়ার বিরুদ্ধে চলমান অভিযান আরও জোরদার করা হবে। সমাজকে মাদকমুক্ত রাখতে পুলিশের এ ধারাবাহিক অভিযান অব্যাহত থাকবে বলে আশ্বাস দেওয়া হয়েছে।
রৌমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কাওসার আলী জানান, ইমরান দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিল। গোপন সংবাদের ভিত্তিতে তাকে ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। তাকে সকালে আদালতের মাধ্যমে কুড়িগ্রাম জেলা কারাগারে পাঠানো হবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









