বুধবার, ০৬ মে ২০২৬, ২২ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

আইপিএল ফাইনালের ভেন্যু পরিবর্তন

প্রকাশিত: ০৬ মে ২০২৬, ০৪:১৫ পিএম

আপডেট: ০৬ মে ২০২৬, ০৪:১৫ পিএম

আইপিএল ফাইনালের ভেন্যু পরিবর্তন

আগামী ৩১ মে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ফাইনাল বেঙ্গালুরুর পরিবর্তে আহমেদাবাদে অনুষ্ঠিত হবে।

বুধবার (৬ ) ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে।

বিবৃতিতে জানানো হয়েছে, বিসিসিআই জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ ও স্টেট এসোসিয়েশনের কিছু নির্দিষ্ট প্রয়োজনীয়তার কারনে ফাইনালের ভেন্যু পরিবর্তন করা হয়েছে।

গত বছর প্রধান ক্রিকেট স্টেডিয়ামের বাইরে পদদলিত হয়ে ১১ জন তরুণ সমর্থকের মৃত্যু হলেও, আইপিএল’র এবারের মৌসুমে বেঙ্গালুরুকে পাঁচটি ম্যাচ আয়োজনের অনুমতি দেওয়া হয়েছিল।

টেবিলের শীর্ষ দুই দল নিয়ে আয়োজিত কোয়ালিফায়ার ১ ম্যাচটি আগামী ২৬ মে ধর্মশালায় অনুষ্ঠিত হবে। তৃতীয় ও চতুর্থ স্থানে থাকা দল দুটি ২৭ মে চন্ডিগড়ে এলিমিনেটর ম্যাচে অংশ নিবে। এই একই ভেন্যুতে ২৯ মে কোয়ালিফায়ার ২ অনুষ্ঠিত হবে। দ্বিতীয় ফাইনালিস্ট নির্ধারনে এই ম্যাচে অংশ নিবে কোয়ালিফায়ারের বিজিত দল ও এলিমিনেটরের বিজয়ী দল।

১ লাখ ৩০ হাজার ধারণক্ষমতা সম্পন্ন বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়াম আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে।

সা

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.