রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ২১ চৈত্র ১৪৩২

The Daily Adin Logo
The Daily Adin Logo

ময়মনসিংহে ২৩ হাজার লিটার জ্বালানি তেল জব্দ, ২ লাখ টাকা জরিমানা

প্রকাশিত: ২৮ মার্চ ২০২৬, ১০:১৭ পিএম

আপডেট: ২৮ মার্চ ২০২৬, ১০:১৭ পিএম

ময়মনসিংহে ২৩ হাজার লিটার জ্বালানি তেল জব্দ, ২ লাখ টাকা জরিমানা

ময়মনসিংহের ফুলপুরে মাটির নিচের ট্যাংক থেকে ২৩ হাজার লিটার জ্বালানি জব্দ করেছে প্রশাসন। এ ঘটনায় পাম্প মালিককে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

শনিবার (২৮ মার্চ) দুপুরে উপজেলার পয়ারী রোডের আমুয়াকান্দা নামক স্থানে মেসার্স পপি ট্রেডার্স নামীয় পেট্রোল পাম্পে এ ঘটনা ঘটে।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই স্থানে মেসার্স পপি ট্রেডার্স নামীয় পেট্রোল পাম্পে (মিনি পাম্প) অভিযান পরিচালনা করা হয়। অভিযানে পাম্প মালিকের বাসার ভেতরে মাটির নিচে দুটি ট্যাংক ও দুটি গাড়ি থেকে জ্বালানি মজুদ অবস্থায় পাওয়া যায়।

অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া ইসলাম সীমা। এ সময় সহকারী কমিশনার (ভূমি) শফিকুল ইসলাম এবং ফুলপুর থানার অফিসার ইনচার্জ রাশেদুল ইসলাম উপস্থিত ছিলেন।

অভিযানে অবৈধভাবে মজুদ করে রাখা ৪,৫০০ লিটার পেট্রোল এবং ১৯,৫০০ লিটার ডিজেল উদ্ধার করা হয়। এ ঘটনায় অভিযুক্ত ব্যক্তিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর আওতায় ২ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এছাড়া অবৈধভাবে মজুদকৃত তেল পেট্রোল পাম্পের মাধ্যমে সাধারণ জনগণের মধ্যে বিক্রয়ের ব্যবস্থা করে দিয়েছে উপজেলা প্রশাসন।

ফুলপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া ইসলাম সীমা বলেন, গত দেড় থেকে দুই মাস ধরে তিনি এসব জ্বালানি মজুদ করে আসছিলেন। দাম বৃদ্ধি হলে এসব জ্বালানি বিক্রির উদ্দেশ্য ছিল মালিকের। জ্বালানি সংকট নিরসনে এমন অভিযান অব্যাহত থাকবে।

এ ছাড়া গত রাতে হালুয়াঘাটে অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন ২৩০ লিটার জ্বালানি জব্দ করেছে।

টিআর

Advertisement
এদিনের সব

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.