কক্সবাজার দক্ষিণ বন বিভাগে রাজারকুল দারিয়াদীঘি, পানের ছড়া ও আপাররেজুতে বনবিভাগ অভিযান চালিয়ে ৪ একর জমি উদ্ধার, অবৈধ স্থাপনা উচ্ছেদ ও ড্রেজার মেশিন জব্দ করেছে।
গতকাল শনিবার (৪ এপ্রিল) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এ অভিযানে নেতৃত্ব দেন রাজারকুল রেঞ্জের সহকারী বনসংরক্ষক অভিউজ্জান,দারিয়ার দীঘির এসিএফ শ্যামল কুমার ঘোষ।
অভিযানে অংশ নিয়েছেন, পানের ছড়া রেঞ্জ, অফিস, ধোঁয়া পালং রেঞ্জ অফিসসহ অর্ধ শতাধিক বনকর্মী।
কক্সবাজার দক্ষিণ বন বিভাগ পরিচালিত এ অভিযান পরিচালিত হয়েছে বিভাগীয় বন কর্মকর্তা আবদুল্লাহ আল মামুনের নির্দেশে। পরিচালিত অভিযানে রাজারকুল রেঞ্জের আপাররুজু বিট হতে একটা অবৈধ বালি তোলার ড্রেজার মেশিন জব্দ করা হয়,একই বিটের আওতাধীন একটা নির্মিতব্য স্থাপনা ভেংগে ফেলা হয়েছে। রামু দারিয়ারদিঘী বিটে ও একটি পাকা স্থাপনা গুড়িয়ে দেয়া হয়। এছাড়া পানেরছড়া রেঞ্জে মাদ্রাসার নাম ভাংগিয়ে জবর দখলকৃত ৪ একর বনভূমি দখলমুক্ত করা হয়।
বিভাগীয় বন কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন জানিয়েছেন বনভূমিতে অবস্থিত সকল অবৈধ স্থাপনা পর্যাক্রমে উচ্ছেদ করা হচ্ছে। আর বালি উত্তোলন, মাটিকাটা, বন উজাড় কঠোর ভাবে দমন করার জন্য বন বিভাগের ধারাবাহিক অভিযান অব্যাহত থাকবে।বন ভূমি দখল করে অবৈধ ভাবে কোন মাদ্রাসা, স্কুলের নাম ব্যবহার করে বনভূমি দখল কোনভাবে মেনে নেয়া যায়না।তিনি বলেন, কোন প্রতিষ্টান করতে হলে আগে জমি বৈধ হতে হবে। বনভূমি জবর দখলের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
ইতিমধ্যে সকল বনভূমি অবৈধ দখল, স্থাপনায় যারা বসবাস করছে আর বনভূমি বেচা বিক্রির সাথে যারা জড়িত তাদের তালিকা করা হয়েছে। পর্যাক্রমে অভিযান চলবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









