বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

রূপগঞ্জে বিধবার ঘরে আগুন, দগ্ধ ১

প্রকাশিত: ৩১ মার্চ ২০২৬, ০১:৫০ পিএম

আপডেট: ৩১ মার্চ ২০২৬, ০১:৫০ পিএম

রূপগঞ্জে বিধবার ঘরে আগুন, দগ্ধ ১

নারায়ণগঞ্জের রূপগঞ্জে এক বিধবার বসতবাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত একজন মারাত্মকভাবে দগ্ধ হয়েছেন। আগুনে টিনশেডের দুটি ঘরসহ পুরো বাড়ির আসবাবপত্র ও মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। মঙ্গলবার ভোরে উপজেলার তারাবো পৌরসভার বরপা এলাকায় এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী মনোয়ারা বেগম জানান, সোমবার রাতে তিনি মেয়ের বাড়িতে বেড়াতে যান। ভোরে আগুন লাগার খবর পেয়ে দ্রুত বাড়িতে ফিরে এসে দেখেন তার বসতঘর সম্পূর্ণ আগুনে বিধ্বস্ত। স্থানীয়দের বরাতে জানা যায়, ভোর আনুমানিক ৫টার দিকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে পুরো ঘরে।

স্থানীয় বাসিন্দারা তাৎক্ষণিকভাবে আগুন নেভাতে এগিয়ে আসেন এবং প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। খবর পেয়ে ডেমরা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছালেও এর আগেই স্থানীয়দের প্রচেষ্টায় আগুন অনেকাংশে নিয়ন্ত্রণে আসে।

অগ্নিকাণ্ডে বাড়িতে অবস্থানরত মনোয়ারা বেগমের একমাত্র ছেলে আনোয়ার হোসেন মারাত্মকভাবে দগ্ধ হন। তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

ডেমরা ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ মোহাম্মদ আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আগুন লাগার সুনির্দিষ্ট কারণ এখনো জানা যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

কাওছার আল হাবীব/এদিন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.