বাল্যবিবাহ রোধে খুলনা বিভাগীয় কমিটির ৩য় কোয়ার্টারের ত্রৈমাসিক সভা বুধবার বিভাগীয় কমিশনার সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে।
ভারপ্রাপ্ত বিভাগীয় কমিশনার মোহাম্মদ নাজমুল হক বলেন, বাল্যবিবাহ সমাজের জন্য কলঙ্ক। প্রান্তিক অঞ্চল থেকে বাল্যবিবাহ প্রতিরোধ করতে হবে। সাধারণত যে সকল বাল্যবিবাহ প্রাথমিকভাবে প্রতিরোধ করা হয়, তার অনেকগুলোই পরবর্তীতে সম্পন্ন হয়ে যায়। তিনি বাল্যবিবাহের মূল কারণগুলো সভার সদস্যদের সামনে তুলে ধরেন।
তিনি আরও বলেন, বাল্যবিবাহ প্রতিরোধে মোবাইল কোর্ট চালু করতে হবে। এতে সরাসরি শাস্তি দেওয়ার ব্যবস্থা থাকবে এবং বাল্যবিবাহ প্রতিরোধ ফলপ্রসূ হবে।
সংশ্লিষ্টদের সে মোতাবেক বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করার জন্য তিনি অনুরোধ করেন।
সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন খুলনা বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক অনিন্দিতা রায়, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক সুরাইয়া সিদ্দীকা সহ কমিটির সদস্যরা।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









