রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ২১ চৈত্র ১৪৩২

The Daily Adin Logo
The Daily Adin Logo

কর না বাড়িয়ে করদাতাদের সংখ্যা বাড়ানো সরকারের মূল লক্ষ্য: হুইপ

প্রকাশিত: ০৩ এপ্রিল ২০২৬, ১২:১৬ পিএম

আপডেট: ০৩ এপ্রিল ২০২৬, ১২:১৭ পিএম

কর না বাড়িয়ে করদাতাদের সংখ্যা বাড়ানো সরকারের মূল লক্ষ্য: হুইপ

বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ ও খুলনা-৩ আসনের সাংসদ সদস্য রকিবুল ইসলাম বকুল বলেন, সরকারের মূল লক্ষ্য হচ্ছে কর না বাড়িয়ে করদাতাদের সংখ্যা বাড়ানো।

বৃহস্পতিবার (২ এপ্রিল)  বিকালে খুলনার বয়রায় কর ভবনের মাল্টিপারপাস হলের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, কর দিয়ে সরকার দেশের উন্নয়নমূলক কাজ করে। তাই সকলকে নিয়ম অনুযায়ী কর পরিশোধ করতে হবে। সরকারের মূল লক্ষ্য হচ্ছে কর না বাড়িয়ে করদাতাদের সংখ্যা বাড়ানো। ফলে সকলের সহযোগিতায় দেশ এগিয়ে যাবে এবং উন্নত রাষ্ট্রে পরিণত হবে।

তিনি আরও বলেন, একটি দেশের উন্নতি নির্ভর করে সে দেশের কত শতাংশ মানুষ করের আওতায় আছে তার ওপর। এখনো অধিকাংশ মানুষ করের আওতার বাইরে। কর সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে একটি ভীতি কাজ করে। এই ভীতিকে উপেক্ষা করে সকলকে দেশের উন্নয়নে সরকারের সহযোগিতায় পাশে থাকতে তিনি আহ্বান জানান।

তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, শিল্পনগরী হিসেবে খুলনার যে ঐতিহ্য, বর্তমান সরকার সে ঐতিহ্য ফিরিয়ে আনবে। এই খুলনা একসময় মৎস্য শিল্পের জন্য বিখ্যাত ছিল, কিন্তু সেই শিল্প আজ ধ্বংসের পথে। তিনি খুলনার সেই হারানো মৎস্য শিল্পকে পুনরুদ্ধার করে দেশের অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখার উপযোগী করে গড়ে তোলার আশাবাদ ব্যক্ত করেন।

অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মো. আব্দুর রহমান খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু, জেলা পরিষদের প্রশাসক এস. এম. মনিরুল হাসান বাপ্পী, জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য (কর নীতি) ব্যারিস্টার মুতাসিম বিল্লাহ ফারুকী এবং জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য (কর প্রশাসন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) আহসান হাবিব।

টিআর

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.