খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) শিক্ষার্থী মৌমিতা হালদারের প্রাইভেট কারের ধাক্কায় মৃত্যুর ঘটনায় ঘাতক প্রাইভেটকারটি শনাক্ত করে জব্দ করতে সক্ষম হয়েছে পুলিশ, তবে চালক এখনও পলাতক রয়েছে।
শুক্রবার (৩ এপ্রিল) দুপুরে খুলনার অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, ঘটনার পর ঘটনাস্থল থেকে গাড়িটির চাকার রিং কভার সংগ্রহ করা হয়। পাশাপাশি সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে নীল রঙের প্রাইভেট কারটি শনাক্ত করা সম্ভব হয়েছে। ইতোমধ্যে (খুলনা মেট্রো-গ: ১১-০৮৩৭) নম্বরের গাড়িটি জব্দ করে পুলিশি হেফাজতে রাখা হয়েছে। তবে চালককে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।
ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার খুলনা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ করেন। তারা দোষীর দ্রুত গ্রেপ্তার ও বিচার দাবিতে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দেন এবং স্মারকলিপি প্রদান করেন। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষও এ ঘটনায় আদায়ের করে সর্বোচ্চ বিচারের দাবি জানিয়েছে।
উল্লেখ্য, গত সোমবার সন্ধ্যায় খুলনা কেডি ঘোষ রোড সংলগ্ন জেলা পরিষদ সামনে একটি প্রাইভেট কারের ধাক্কায় আইন বিভাগের এমএ শেষ বর্ষের শিক্ষার্থী মৌমিতা হালদার নিহত হন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









