খুলনায় ৫২ প্যাকেট ইয়াবাসহ নাইম নামের এক যুবককে আটক করেছে পুলিশ।
শনিবার (৪ এপ্রিল) নগরীর হরিণটানা থানাধীন কৈয়া বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক যুবক লৌহগঞ্জ জেলার মুন্সিগঞ্জের বাসিন্দা মো. মিরাজ শেখের ছেলে।
হরিণটানা থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ খায়রুল বাসার জানান, গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি মাদকের একটি বিশাল চালান সাতক্ষীরা হয়ে ঢাকায় যাবে। এমন সংবাদ পেয়ে আমরা কৈয়া বাজার এলাকায় চেকপোষ্ট বসাই।
তিনি আরো জানান, সাতক্ষীরা থেকে ঢাকাগামী টুঙ্গীপাড়া এক্সপ্রেসের একটি গাড়ি বেলা সাড়ে ১২ টার দিকে কৈয়া বাজারে আসলে বাসটি থামিয়ে তল্লাশি করার সময় নাঈমের হাতে থাকা মোবাইল ফোনের ব্যাগ তল্লাশি করে ৫২ প্যাকেট ইয়াবা উদ্ধার করা হয়।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









