সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ২২ চৈত্র ১৪৩২

The Daily Adin Logo
The Daily Adin Logo

দাঁড়িয়ে থাকা ট্রাকে মিনিবাসের ধাক্কা,ইমামসহ ২ জন নিহত

প্রকাশিত: ০৬ এপ্রিল ২০২৬, ১১:১৯ এএম

আপডেট: ০৬ এপ্রিল ২০২৬, ১১:৪৯ এএম

দাঁড়িয়ে থাকা ট্রাকে মিনিবাসের ধাক্কা,ইমামসহ ২ জন নিহত

গাজীবাড়ি কোনাবাড়িতে দাঁড়িয়ে থাকা একটি ট্রাক কে বেপরোয়াগতির মিনি বাস পিছন থেকে ধাক্কা দিলে,মসজিদের ইমাম সহ মিনি বাসের দুই যাত্রী নিহত সহ ৬ জন আহত হয়েছে।

গতকাল রোববার (৫ এপ্রিল) সন্ধ্যা প্রায় ৬টার দিকে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের কোনাবাড়ী ফ্লাইওভার এলাকায় এ ঘটনা ঘটে। 

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, টাঙ্গাইলগামী তাকওয়া পরিবহনের একটি মিনিবাস একইমুখী একটি ট্রাকের পেছনে জোরে আঘাত করে। সংঘর্ষের তীব্রতায় বাসটির সামনের অংশ সম্পূর্ণ দুমড়ে-মুচড়ে যায়।

দুর্ঘটনার পরপরই চারদিকে আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয়রা দ্রুত উদ্ধার কাজে এগিয়ে আসে। পরে খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে নিকটবর্তী বিভিন্ন হাসপাতালে পাঠান। নিহতদের মধ্যে একজন স্থানীয় একটি মসজিদের ইমাম বলে জানা গেছে বাকিদের নাম পরিচয় জানা যায়নি। 

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইফতেখার হোসেন জানান, ট্রাকের পেছনে বাসের ধাক্কায় এই হতাহতের ঘটনা ঘটে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

দুর্ঘটনার কারণে কিছু সময়ের জন্য মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে পড়ে, ফলে সৃষ্টি হয় দীর্ঘ যানজট। পরে পরিস্থিতি স্বাভাবিক করতে কাজ করে আইনশৃঙ্খলা বাহিনী।

স্থানীয়দের অভিযোগ, মহাসড়কে বেপরোয়া গতি ও অসতর্ক ড্রাইভিংয়ের কারণেই এমন দুর্ঘটনা বারবার ঘটছে। দ্রুত কার্যকর ব্যবস্থা না নিলে ভবিষ্যতে আরও বড় দুর্ঘটনার আশঙ্কা রয়েছে।

কাওছার আল হাবীব/এদিন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.