বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ২৫ চৈত্র ১৪৩২

The Daily Adin Logo
The Daily Adin Logo

আমীর হামজার বক্তব্যের প্রতিবাদে ফরিদপুরে মানববন্ধন

প্রকাশিত: ০৭ এপ্রিল ২০২৬, ০১:০৮ পিএম

আপডেট: ০৭ এপ্রিল ২০২৬, ০১:০৮ পিএম

আমীর হামজার বক্তব্যের প্রতিবাদে ফরিদপুরে মানববন্ধন

নারীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের অভিযোগে কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য আমীর হামজার বিচার দাবিতে ফরিদপুরে মানববন্ধন করেছে জাতীয়তাবাদী মহিলা দল।

মঙ্গলবার (৭ এপ্রিল) সকাল ১১টার দিকে ফরিদপুর প্রেসক্লাবের সামনে জেলা মহিলা দলের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

জেলা মহিলা দলের সভাপতি নাজনীন রহমানের সভাপতিত্বে কর্মসূচিতে বক্তব্য দেন সিনিয়র সহ-সভাপতি বিলকিস ইসলাম, সাধারণ সম্পাদক নাসরিন আলম, মহানগর মহিলা দলের সভাপতি রোকসানা পারভিন পাপিয়া, সাধারণ সম্পাদক শিউলি আক্তার, যুগ্ম সাধারণ সম্পাদক মুক্তা আক্তার ও কোতোয়ালি থানা মহিলা দলের সভাপতি সেলিনা আজিজ সহ অন্যান্য নারী নেত্রীবৃন্দ। এ সময় আরও উপস্থিত ছিলেন শাহানাজ সুলতানা, খাদিজা খন্দকার রলি এবং গেরদা ইউনিয়নের সাধারণ সম্পাদক তানজিলা আক্তার দিবা সহ অনেকে।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, আমীর হামজা বিভিন্ন ওয়াজ মাহফিলে নারীদের নিয়ে আপত্তিকর ও অবমাননাকর মন্তব্য করে আসছেন। তারা বলেন, ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফকে নিয়েও বিরূপ মন্তব্য করা হয়েছে, যা নিন্দনীয়।

বক্তারা এসব ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে আমীর হামজার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। মানববন্ধনে অংশগ্রহণকারীদের একাংশ ক্ষোভ প্রকাশ করে তার বিরুদ্ধে কঠোর শাস্তির পাশাপাশি ‘জিহবা কেটে দেওয়ার’ দাবিও জানান।

তারা আরও বলেন, ভবিষ্যতে যেন কোনো ব্যক্তি নারীদের নিয়ে কটূক্তি করতে না পারে, সে জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কার্যকর ব্যবস্থা নিতে হবে।

কাওছার আল হাবীব/এদিন

Advertisement
এদিনের সব

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.