মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

উল্লাপাড়ায় বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন

প্রকাশিত: ১৪ এপ্রিল ২০২৬, ০৩:১২ পিএম

আপডেট: ১৪ এপ্রিল ২০২৬, ০৩:১২ পিএম

উল্লাপাড়ায় বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ১৪৩৩ বঙ্গাব্দের পহেলা বৈশাখ বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হয়েছে।

মঙ্গবার (১৪ এপ্রিল) সকালে উল্লাপাড়া উপজেলা প্রশাসন এ উপলক্ষে আনন্দ শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান, চিত্রকলা প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও ইলিশ পান্তা খাওয়ার আয়োজন করে।  

সকালে উপজেলা পরিষদ চত্বরে সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে এক আনন্দ শোভাযাত্রা বের হয়। এতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়।  শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদে এসে শেষ হয়। সেখানে উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম আরিফ এর সভাপতিত্বে পুরস্কার বিতরণী সভা অনুষ্ঠিত হয়। 

এ সময় উপস্থিত ছিলেন উল্লাপাড়া সহকারী কমিশনার (ভুমি) শারমিন আক্তার রিমা, উল্লাপাড়ার সাবেক পৌর মেয়র এম বেলাল হোসেন, পৌর সচিব মোঃ আশরাফুল ইসলাম ভূঁইয়া, উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক মো: শাহজাহান আলী, উল্লাপাড়া সরকারি মার্চেন্ট পাইলট উচ্চ বিদ্যালয় ও টেকনিক্যাল কলেজের অধ্যক্ষ মীর আব্দুল হান্নান, উল্লাপাড়া হামিদা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মো: সেরাজুল ইসলাম, উল্লাপাড়া মহিলা দাখিল  মাদ্রাসার সুপার মো: ছোরমান আলী সহ উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীগণ। এ সময় পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নিলুফার ইয়াসমিন।

কাইয়ুম/উল্লাপাড়া/কাওছার আল হাবীব

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.