এশিয়ান গেমসের পুরুষ কাবাডিতে দক্ষিণ কোরিয়াকে হারিয়েছে বাংলাদেশ। এই জয়ে পদক জয়ের আশা আরও জোরালো হয়েছে বাংলাদেশের। কাবাডিতে দক্ষিণ কোরিয়া বেশ শক্তিশালী দল। ২০১৮ এশিয়ান গেমসে দলটি রৌপ্যপদক জিতেছিল। সেই দলের বিপক্ষে আজ সেয়ানে সেয়ানে লড়াই করেছে বাংলাদেশ।
প্রথমার্ধে বাংলাদেশ ১৭ পয়েন্টের বিপরীতে দক্ষিণ কোরিয়া পায় ১৬ পয়েন্ট। দ্বিতীয়ার্ধে বাংলাদেশ আরও ২২ পয়েন্ট সংগ্রহ করে। বিপরীতে কোরিয়া পায় ১৯ পয়েন্ট। শেষ পর্যন্ত বাংলাদেশ ৩৯-৩৫ পয়েন্টে জয় পায়।
এই জয়ের পর আজই আবার মাঠে নামতে হবে বাংলাদেশকে। এবার তাদের প্রতিপক্ষ চাইনিজ তাইপে। পুরুষদের কাবাডিতে বাংলাদেশ রয়েছে ‘এ’ গ্রুপে। এই গ্রুপে ভারত, দক্ষিণ কোরিয়া, চাইনিজ তাইপে ও স্বাগতিক জাপানের বিপক্ষে খেলতে হবে বাংলাদেশকে। দুই গ্রুপের চ্যাম্পিয়ন ও রানার্সআপ দল সেমিফাইনালে উঠবে। চার ম্যাচ শেষে শীর্ষ দুই দল জায়গা করে নেবে শেষ চারে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









