বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

কুষ্টিয়ায় বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন

প্রকাশিত: ১৪ এপ্রিল ২০২৬, ০৭:৫০ পিএম

আপডেট: ১৪ এপ্রিল ২০২৬, ০৭:৫০ পিএম

কুষ্টিয়ায় বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন

কুষ্টিয়ায় উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে উদযাপিত হয়েছে বাংলা নববর্ষের প্রাণের উৎসব ‘পহেলা বৈশাখ-১৪৩৩’।

মঙ্গলবার (১৪ এপ্রিল) সকালে কুষ্টিয়া জেলা প্রশাসনের আয়োজনে শহরের কালেক্টরেট চত্বর থেকে বের করা হয় এক বর্ণাঢ্য ‘বৈশাখী শোভাযাত্রা’। 

শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের ‘বনবীথি’ চত্বরে এসে শেষ হয়। 

শোভাযাত্রায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ বাঙালি সংস্কৃতির ঐতিহ্যবাহী পোশাকে ও বর্ণিল সাজে অংশ নেন, যা পুরো শহরে এক আনন্দঘন পরিবেশের সৃষ্টি করে।

শোভাযাত্রায় কুষ্টিয়ার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. তৌহিদ বিন-হাসান ও কুষ্টিয়া জেলার পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন (পিপিএম-বার) উপস্থিত থেকে সর্বস্তরের জনগণের সাথে নববর্ষের শুভেচ্ছা বিনিময় করেন। 

এ সময় জেলা প্রশাসন এবং পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পহেলা বৈশাখের এই উৎসবকে নিরাপদ ও নির্বিঘ্ন করতে কুষ্টিয়া জেলা পুলিশের পক্ষ থেকে গ্রহণ করা হয় নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা। উৎসবমুখর পরিবেশে মানুষ যেন স্বতঃস্ফূর্তভাবে আনন্দ উদযাপন করতে পারেন, সেজন্য শহরের গুরুত্বপূর্ণ মোড়সহ উৎসবস্থলে বিপুল সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে।

কুদ্দুস/কুষ্টিয়া/অই

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.