বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

ঝিনাইদহের উদীচীর আয়োজনে মঙ্গল শোভাযাত্রা

প্রকাশিত: ১৪ এপ্রিল ২০২৬, ০৯:৪৮ পিএম

আপডেট: ১৪ এপ্রিল ২০২৬, ০৯:৪৮ পিএম

ঝিনাইদহের উদীচীর আয়োজনে মঙ্গল শোভাযাত্রা

‘জাগো বাংলা জাগো, বৈশাখী ঝড় তপ্ত বায়ুতে বাংলা জাগিয়ে রাখো’ শ্লোগানে এবারের পহেলা বৈশাখ ১৪৩৩ বাংলা নববর্ষ বরণ করে নিতে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী ঝিনাইদহ জেলা সংসদের আয়োজনে মঙ্গল শোভাযাত্রা, আলোচনা সভা ও সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়। 

মঙ্গলবার (১৪ এপ্রিল) বিকেলে মঙ্গল শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেছে। 

বর্ষবরণ উৎসব (১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ) উপলক্ষে ডা. কে আহমেদ সড়কস্থ কার্যালয়ে বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলে উদীচীর উদ্যোগে নববর্ষ বরণে সংগীত, আবৃত্তি ও বাউল গান। উদীচী জেলা সহ-সভাপতি দীলিপ ঘোষের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সংগঠনের জেলা সংসদের কোষাধ্যক্ষ সাবিনা ইসলাম শাপলা, জেলা সদস্য আবু তোয়াব অপু, সঞ্জয় মালাকার, জামিরুল ইসলাম প্রমুখ।

এ অনুষ্ঠানে উপস্থিত সাংস্কৃতিক কর্মীরা বলেন, “গণমানুষের পক্ষে দেশের সর্ববৃহৎ প্রগতিশীল সাংস্কৃতিক গণসংগঠন বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী তার নীতিনিষ্ঠ লড়াই দিয়ে মুক্তিযুদ্ধের অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক ও ধর্মনিরপেক্ষ বাংলাদেশকে ধারণ করেই অগ্রসরমান। সাম্প্রদায়িক মৌলবাদী ও স্বাধীনতাবিরোধী-যুদ্ধাপরাধী রাজনৈতিক আদর্শের বিপরীতে সাম্য, মৈত্রী ও শোষণমুক্তির লড়াইয়ে উদীচী অবিচল আছে, থাকবে।”

বিপ্লব/ঝিনাইদহ/অই

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.