শুক্রবার, ১৫ মে ২০২৬, ০ জ্যৈষ্ঠ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

কুষ্টিয়ায় অনির্দিষ্টকালের বাস ধর্মঘট

প্রকাশিত: ১৭ এপ্রিল ২০২৬, ০৭:৫১ পিএম

আপডেট: ১৭ এপ্রিল ২০২৬, ০৮:২৩ পিএম

কুষ্টিয়ায় অনির্দিষ্টকালের বাস ধর্মঘট

কুষ্টিয়ায় পরিবহন শ্রমিকদের ডাকা অনির্দিষ্টকালের ধর্মঘটে বন্ধ রয়েছে অভ্যন্তরীণ সব রুটের বাস চলাচল।

শুক্রবার (১৭ এপ্রিল) ভোর ৫টা থেকে এ কর্মবিরতি শুরু হয়। 

ধর্মঘটের ফলে কুষ্টিয়া-মেহেরপুর, কুষ্টিয়া-প্রাগপুরসহ জেলার অভ্যন্তরীণ বিভিন্ন রুটে বাস চলাচল পুরোপুরি বন্ধ হয়ে গেছে। পাশাপাশি কুষ্টিয়া-খুলনা-যশোর, কুষ্টিয়া-রাজবাড়ী, কুষ্টিয়া-বরিশাল, কুষ্টিয়া-রাজশাহী এবং কুষ্টিয়া-পাবনা-সিরাজগঞ্জ রুটেও কোনো বাস ছেড়ে যায়নি। তবে ঢাকাগামী দূরপাল্লার বাস চলাচল স্বাভাবিক রয়েছে। হঠাৎ এ কর্মবিরতির কারণে যাত্রীরা চরম দুর্ভোগে পড়েছেন। অনেকে বিকল্প যানবাহন না পেয়ে বিপাকে পড়েন।

শ্রমিক ইউনিয়ন সূত্রে জানা গেছে, দুটি দাবিতে মালিকপক্ষের সঙ্গে আলোচনা হলেও তা বাস্তবায়ন হয়নি। নির্ধারিত সময়ের মধ্যে দাবি না মানায় ধর্মঘটের ডাক দেওয়া হয়।

কুষ্টিয়া জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি মাহাবুল হক বলেন, “শ্রমিকদের ন্যায্য দাবি পূরণ না হওয়ায় বাস চলাচল বন্ধ রাখা হয়েছে।”

অন্যদিকে, বাস-মিনিবাস মালিক গ্রুপের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম জানান, শ্রমিকদের দাবির মধ্যে মালিকদের সমান সুযোগ-সুবিধা এবং শ্রমিক সংগঠনের নামে একটি বাস পরিচালনার অনুমতি রয়েছে। দ্রুত সমাধানের মাধ্যমে জনদুর্ভোগ লাঘবের দাবি জানিয়েছেন যাত্রীরা।

কুদ্দুস/কুষ্টিয়া/অই

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.