সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

বাউফলে নারীসহ ৪ মাদক কারবারি আটক, গাঁজা-ইয়াবা উদ্ধার

প্রকাশিত: ২০ এপ্রিল ২০২৬, ০১:৫৪ পিএম

আপডেট: ২০ এপ্রিল ২০২৬, ০১:৫৪ পিএম

বাউফলে নারীসহ ৪ মাদক কারবারি আটক, গাঁজা-ইয়াবা উদ্ধার

পটুয়াখালীর বাউফল উপজেলায় এক নারীসহ চারজন মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ৪০০ গ্রাম গাঁজা ও পাঁচটি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।

সোমবার (২০ এপ্রিল) সকালে আকটকৃতদের বিরুদ্ধে নিয়মিত মাদক মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়।

এর আগে রবিবার (১৯ এপ্রিল) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে উপজেলার আদাবাড়িয়া ইউনিয়নের কাশিপুর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বাউফল থানা পুলিশ তাদের আটক করে।

আটক ব্যক্তিরা হলেন, কাশিপুর গ্রামের জামাল মীরের স্ত্রী খাদিজা বেগম (৪০), একই গ্রামের মোজাম্মেল মীরের ছেলে খায়রুল ইসলাম মীর (২০), কমলাপুর গ্রামের আজহার কাজীর ছেলে সবুজ কাজী (৩০) এবং নওমালা ইউনিয়নের বটকাজল গ্রামের সোবহান আকনের ছেলে সুমন আকন (৩২)।

পুলিশ সূত্রে জানা গেছে, আটক খাদিজা বেগম দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। তিনি একটি সংঘবদ্ধ চক্রের মাধ্যমে বিভিন্ন এলাকায় মাদক সরবরাহ করতেন বলে অভিযোগ রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পুলিশ তাদের আটক করে। পরে তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয় গাঁজা ও ইয়াবা।

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, আটক ব্যক্তিদের বিরুদ্ধে নিয়মিত মাদক মামলায় গ্রেফতার দেখিয়ে সোমবার তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।

এনামুল/বাউফল/কাওছার আল হাবীব

Advertisement
এদিনের সব

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.