সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

রূপগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স ১০০ শয্যায় উন্নীত করার ঘোষণা

প্রকাশিত: ২০ এপ্রিল ২০২৬, ০৩:১৪ পিএম

আপডেট: ২০ এপ্রিল ২০২৬, ০৩:১৪ পিএম

রূপগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স ১০০ শয্যায় উন্নীত করার ঘোষণা

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলাবাসীর দীর্ঘদিনের দাবি পূরণ হতে যাচ্ছে। স্থানীয় সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপুর বিশেষ অনুরোধে আগামী বাজেটে রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ৫০ শয্যা থেকে ১০০ শয্যায় উন্নীত করার ঘোষণা দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন।

রবিবার (১৯ এপ্রিল) সকালে উপজেলার জিন্দা এলাকায় ‘লিটন অ্যাঞ্জেলস সেমিনারি’ আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই গুরুত্বপূর্ণ ঘোষণা প্রদান করেন।

অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী বিগত ফ্যাসিস্ট সরকারের কঠোর সমালোচনা করে বলেন, গত সরকারের ব্যর্থতা ও লুটপাটের কারণে দেশের অর্থনীতি আজ খাদের কিনারায় পৌঁছেছে। তারা সরকারি কোষাগারে কোনো অর্থ রেখে যায়নি, যার প্রভাবে দেশ অনেকটা পিছিয়ে পড়েছে। তবে এমন সংকটকালেও মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের দূরদর্শী নির্দেশনা ও বিচক্ষণতায় বর্তমান সরকার জনস্বাস্থ্য সুরক্ষায় নিরলস কাজ করে যাচ্ছে। এরই অংশ হিসেবে দেশজুড়ে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন শুরু হয়েছে।

স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, মানুষের সুস্থতার জন্য কেবল ঔষধই যথেষ্ট নয়, ব্যক্তিগত সচেতনতা সবচেয়ে জরুরি। বিশেষ করে শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে মায়ের দুধের কোনো বিকল্প নেই। এদিন জিন্দা এলাকার ৩৮২ জন শিশুকে টিকার আওতায় আনা হয়। উল্লেখ্য, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনসহ পুরো জেলায় ৩,৩৭,৪৩৫ জন শিশুকে এই টিকাদান কর্মসূচির আওতায় আনা হয়েছে, যার জন্য ১,০৫৬টি অস্থায়ী এবং ৭টি স্থায়ী কেন্দ্র কাজ করছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু, ঢাকায় নিযুক্ত মার্কিন দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন মেগান বলডিন, ইউনিসেফ বাংলাদেশের ডেপুটি রিপ্রেজেন্টেটিভ এম্মানুয়েলি এব্রিয়ু এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার ডেপুটি রিপ্রেজেন্টেটিভ ডা. রাজেশ নরওয়েলসহ স্বাস্থ্য অধিদপ্তরের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

তিনি বলেন, তার আচরণ খুব স্বাভাবিক ছিল। পরে বিভিন্ন সূত্রে জানতে পারি, তাদের মধ্যে প্রায়ই ঝগড়া হতো। এমনকি অন্য কোথাও সম্পর্কের বিষয় নিয়েও বিরোধ ছিল বলে শুনেছি।

পরিবার সূত্রে জানা যায়, ২০১৮ সালে পুলিশে যোগ দেন সম্রাট বিশ্বাস। সর্বশেষ সাতক্ষীরায় কর্মরত থাকলেও চার মাস আগে বদলি হয়ে খুলনা রেলওয়ে পুলিশে যোগ দেন। চাকরির সময় সহকর্মী পূজা দাসের সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে এবং গত আশ্বিন মাসে তারা কোর্ট ম্যারেজ করেন। আগামী ১৯ বৈশাখ আনুষ্ঠানিকভাবে বিয়ের আয়োজন হওয়ার কথা ছিল।

তবে বিয়ের পর থেকেই তাদের সম্পর্কের মধ্যে টানাপোড়েন শুরু হয় বলে দাবি পরিবারের।

অন্যদিকে, সম্রাটের স্ত্রী পূজা দাস এসব অভিযোগ অস্বীকার করে বলেন, আমাদের মধ্যে কোনো ঝামেলা ছিল না। কিছুদিন আগেও সব স্বাভাবিক ছিল। সে কেন আত্মহত্যা করেছে, তা আমি জানি না।

সম্রাটের শাশুড়ি শেফালী দাস দাবি করেন, চাকরি সংক্রান্ত হতাশা থেকেই এমন ঘটনা ঘটতে পারে। তার ভাষ্য, সে সিআইডিতে বদলির জন্য চেষ্টা করছিল, কিন্তু হয়নি। এতে সে হতাশ ছিল। এছাড়া আলাদা থাকার বিষয়টিও তাকে কষ্ট দিত।

শ্বশুর সচিন দাস বলেন, তিনি বাইরে থাকেন, তাই তাদের দাম্পত্য জীবনে কী ঘটেছে সে বিষয়ে অবগত নন।

প্রসঙ্গত, গত শনিবার (১৮ এপ্রিল) ভোর সাড়ে ৪টার দিকে খুলনার সোনাডাঙ্গা রেলওয়ে পুলিশ লাইন্সে দায়িত্ব পালনরত অবস্থায় নিজের রাইফেল দিয়ে আত্মহত্যা করেন সম্রাট বিশ্বাস। পরে মরদেহ গ্রামের বাড়িতে এনে দাফন করা হয়।

সম্রাটের মৃত্যু এখন শুধু একটি পরিবারের শোক নয়, বরং সমাজের কাছে এক গভীর প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে—এটি কি নিছক আত্মহত্যা, নাকি মানসিক চাপে বাধ্য হয়ে নেওয়া চূড়ান্ত সিদ্ধান্ত?

ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত কারণ উদঘাটনের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

এস এ সাকের/রূপগঞ্জ/কাওছার আল হাবীব

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.

রূপগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স ১০০ শয্যায় উন্নীত করার ঘোষণা | The Daily Adin