সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

পটুয়াখালীতে হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন

প্রকাশিত: ২০ এপ্রিল ২০২৬, ০২:০৪ পিএম

আপডেট: ২০ এপ্রিল ২০২৬, ০২:০৪ পিএম

পটুয়াখালীতে হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন

এক লক্ষ ৯০ হাজার শিশুকে টিকা প্রদানের লক্ষ্যমাত্রা নিয়ে পটুয়াখালীতে ১১ দিন ব্যাপী  হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইন শুরু হয়েছে।

সোমবার (২০ এপ্রিল) সকালে পটুয়াখালী মা ও শিশু হাসপাতালে কর্মসূচীর উদ্বোধন করেন জেলা প্রশাসক ড. মোঃ শহীদ হোসেন চৌধুরী। সিভিল সার্জন মোঃ খালেদুর রহমান মিয়ার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে পটুয়াখালী পৌর প্রশাসক মোঃ জুয়েল রানা ও ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের তত্ত্বাবধায়ক দিলরুবা ইয়াসমিন লিজা সহ প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।

স্বাস্থ্য বিভাগ জানায়, জেলায় মোট ১৭২১ টি টিকাদান কেন্দ্রে হাম রুবেলের টিকা প্রদান করা হবে। ক্যাম্পেইনের প্রথমদিনে ৮টি কেন্দ্রে ১১ হাজার শিশুকে টিকা প্রদান করা হবে। ক্যাম্পেইন চলাকালীন সময়ে প্রতিদিন সকাল দশটা থেকে বিকেল চারটা পর্যন্ত টিকাদান কার্যক্রম চলবে। পাঁচ বছরের নিচে কোন শিশু যাতে টিকাদাম ক্যাম্পিং থেকে বাদ না পড়ে সেদিকে বিশেষ নজর দেয়া হয়েছে। হামে আক্রান্ত হয়ে বেশ কিছু শিশু মৃত্যুর কারনে সরকার উদ্যোগী হয়ে হাম প্রতিরোধে যে কার্যক্রম গ্রহণ করেছে তাতে সরকার প্রধানকে ধন্যবাদ জ্ঞাপন করেন বক্তারা।

হাম রুবেলার টিকা দিলে হালকা জ্বর, শরীর ব্যাথা ছাড়া অন্য কোন ধরনের সমস্যা হওয়ার সম্ভাবনা খুবই কম। কোটিতে একজন শিশুর সমস্যা হতে পারে। যদি কোন শিশু টিকা নিয়ে অসুস্থ হয়ে পড়ে তবে ভয় না পেয়ে তার ঐ টিকাদান কেন্দ্রে কর্মরতদের অথবা ডাক্তারের সঙ্গে পরামর্শ করার অনুরোধ জানান তারা।
 

সুজন কুমার দাম/পটুয়াখালী/কাওছার আল হাবীব

Advertisement
এদিনের সব

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.