সোমবার, ১১ মে ২০২৬, ২৬ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

সৈয়দপুরে মোটরসাইকেলের সাউন্ড বাড়িয়ে দোকানে দুর্র্ধষ চুরি

প্রকাশিত: ২৫ এপ্রিল ২০২৬, ১১:১৯ এএম

আপডেট: ২৫ এপ্রিল ২০২৬, ১১:১৯ এএম

সৈয়দপুরে মোটরসাইকেলের সাউন্ড বাড়িয়ে দোকানে দুর্র্ধষ চুরি

নীলফামারীর সৈয়দপুর শহরের মুন্সিপাড়া এলাকায় একটি দোকানে অভিনব কায়দায় দুর্র্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। চোরেরা মোটরসাইকেলের পিকাপের সাউন্ড বাড়িয়ে দোকানের তালা কাটার শব্দ আড়াল করে ৭৩ হাজার টাকা চুরি করে পালিয়েছে। শুক্রবার (২৪ এপ্রিল) দিবাগত রাতে ওই এলাকার 'নুরউদ্দীন স্টোর' নামক একটি মুদি ও টেলিকম দোকানে ওই চুরির ঘটনা ঘটে। সিসিটিভি ফুটেজে দুই যুবককে একটি নীল রঙের মোটরসাইকেলে এসে তালা কেটে দোকানে ঢুকতে দেখা গেছে।

ভুক্তভোগী দোকান মালিক মো. নুরউদ্দীন সরকার জানান, প্রতিদিনের মতো রাত সাড়ে ১২টার দিকে দোকান তালাবদ্ধ করে তিনি শ্বশুর বাড়িতে যান। রাত ৩টার দিকে প্রতিবেশীরা দোকানের সাটার খোলা দেখে তার বাড়িতে খবর দেন। পরে তার বড় ভাই মো. সাজু দোকানে গিয়ে দেখেন যে, ক্যাশবাক্স ভেঙে নগদ ৫০ হাজার টাকা, ৮ হাজার টাকার রিচার্জ কার্ড এবং প্রায় ১৫ হাজার টাকার নামি ব্র্যান্ডের সিগারেটসহ মোট ৭৩ হাজার টাকার মালামাল চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।

পরবর্তীতে আশেপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে দেখা যায়, রাত আনুমানিক ২টা ৩০ মিনিটে নীল রঙের একটি টিভিএস আরটিআর (ঞঠঝ জঞজ) মোটরসাইকেলে দুই যুবক দোকানের সামনে আসে। তাদের মধ্যে একজন সুকৌশলে দোকানের সাটারের তালা কাটে এবং অপরজন মোটরসাইকেলে পিকআপের সাউন্ড বাড়িয়ে তালা কাটার শব্দ আড়াল করে। পরে ভেতরে প্রবেশ করে দ্রুত মালামাল ও নগদ টাকা নিয়ে চম্পট দেয়।

এ ঘটনায় ভুক্তভোগী নুরউদ্দীন সরকার শুক্রবার রাতে বাদী হয়ে সৈয়দপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। তিনি বলেন, সিসিটিভি ফুটেজে চোরদের গতিবিধি স্পষ্ট দেখা যাচ্ছে। আমি প্রশাসনের কাছে দ্রুত তাদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।

এ বিষয়ে সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম জানান, অভিযোগের প্রেক্ষিতে পুলিশ বিষয়টি তদন্ত শুরু করেছে এবং সিসিটিভি ফুটেজ দেখে অভিযুক্তদের ধরার চেষ্টা চলছে।

সৈয়দপুর শহরের জনবহুল এলাকায় এমন চুরির ঘটনায় স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে কিছুটা উদ্বেগ বিরাজ করছে। তারা এলাকায় টহল পুলিশি তৎপরতা আরও বাড়ানোর জোর দাবি জানিয়েছেন।

নওশাদ আনসারী/ সৈয়দপুর/কাওছার আল হাবীব

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.