ঝিনাইদহের কালীগঞ্জে বিষধর সাপের কামড়ে ইমরান হোসেন (২৭) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
সোমবার (২৭ এপ্রিল) দিবাগত রাতে উপজেলার ত্রিলোচনপুর গ্রামে এ ঘটনা ঘটে। ইমরান ওই গ্রামের খালেক বিশ্বাসের ছেলে।
মৃতের মামা খলিলুর রহমান জানান, রাতে বিদ্যুৎ না থাকায় গরমে বাইরে বের হয় ইমরান। এ সময় একটি সাপ তার ডান পায়ে কামড় দেয়। পরে বাড়ির সদস্যরা তাকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। তবে সেখানে এন্টিভেনম না থাকায় যশোর ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে পৌঁছানোর পর ভোর ৪টার দিকে ইমরান মারা যায়।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জেল্লাল হোসেন বলেন, “এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।”


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









