মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

বিরামপুরে ব্যবসায়ীর স্বর্ণ ছিনতাই: আটক ৪

প্রকাশিত: ২৮ এপ্রিল ২০২৬, ০৮:০৪ পিএম

আপডেট: ২৮ এপ্রিল ২০২৬, ০৮:০৪ পিএম

বিরামপুরে ব্যবসায়ীর স্বর্ণ ছিনতাই: আটক ৪

দিনাজপুরের বিরামপুরে মহাসড়কের উপর এক ব্যবসায়ীর ৮ ভরি ৪ আনা স্বর্ণ ছিনতাইয়ের ঘটনায় চারজনকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (২৮ এপ্রিল) আটককৃতদের দিনাজপুর আদালতে পাঠানো হয়েছে।

মামলা সূত্রে জানা যায়, পার্শ্ববর্তী ফুলবাড়ি শহরের স্বর্ণ ব্যবসায়ী মানিক দত্ত সোমবার (২৭ এপ্রিল) সন্ধায় বিরামপুর সোনার পাত নিয়ে ফুলবাড়ি যাওয়ার পথে বিরামপুর উপজেলার শালবাগান ঢিপি মোড় এলাকায় কয়েক যুবক তার পথরোধ করে। 

এ সময় তারা মানিককে মারপিট করে সোনা নিয়ে পালানোর সময় ডাকচিৎকার শুনে স্থানীয়রা দুজনকে আটক করে এবং পালানোর সময় রতনপুর এলাকায় আরো দুজনকে আটক করা হয়। 

আটককৃতরা হলো, আল রেহমান অরণ্য (২০), আরিফুল ইসলাম আরিফ (২০), সাগর রহমান (২৪) ও আশিক (২৬)। তারা সবাই বিরামপুর শহর ও পার্শ্ববর্তী এলাকার বাসিন্দা। আটক চারজন ও পলাতক তিনজনের নামে থানায় মামলা হয়েছে।

বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম সরকার বলেন, “আটক ও পলাতক মিলে ৭ জনের নামে মামলা থানায় হয়েছে। পলাতক আসামিদের গ্রেপ্তার ও ছিনতাই হওয়া সোনার পাত উদ্ধারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।"

জা/বি/অই

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.