মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

বোয়ালমারীতে ব্যবসায়ীকে কুপিয়ে টাকা ছিনতাই

প্রকাশিত: ২৮ এপ্রিল ২০২৬, ০৮:১৫ পিএম

আপডেট: ২৮ এপ্রিল ২০২৬, ০৮:১৫ পিএম

বোয়ালমারীতে ব্যবসায়ীকে কুপিয়ে টাকা ছিনতাই

ফরিদপুরের বোয়ালমারীতে মো. গাউস মোল্যা (৫৫) নামে এক ব্যবসায়ীকে কুপিয়ে ও হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর জখম করে তিন লক্ষাধিক টাকা ছিনতাই করেছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার (২৮ এপ্রিল) ভোরে উপজেলার শেখর ইউনিয়নের ডোলভিটা এলাকায় এ ঘটনা ঘটে।

জানা যায়, গাউস মোল্যা ভোরে মোটরসাইকেলে করে সহস্রাইল বাজারে পেঁয়াজ কিনতে যাচ্ছিলেন। পথে ডোলভিটা এলাকায় পৌঁছালে দুর্বৃত্তরা তার গতিরোধ করে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও হাতুড়ি দিয়ে দুই পায়ে আঘাত করে। এতে তার দুই পা ভেঙে যায়। পরে তার সঙ্গে থাকা তিন লক্ষাধিক টাকা ছিনিয়ে নিয়ে মোটরসাইকেলটি পাশের খাদে ফেলে দিয়ে পালিয়ে যায়।

স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের ট্রমা সেন্টারে পাঠায়।

বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে মোটরসাইকেল উদ্ধার করেছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

র/বো/অই

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.