শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ২৬ চৈত্র ১৪৩২

The Daily Adin Logo
The Daily Adin Logo

কালীগঞ্জে ট্রেন দুর্ঘটনায় শিক্ষকের মর্মান্তিক মৃত্যু

প্রকাশিত: ১৬ জানুয়ারি ২০২৬, ০৭:১২ পিএম

আপডেট: ১৬ জানুয়ারি ২০২৬, ০৭:১৩ পিএম

কালীগঞ্জে ট্রেন দুর্ঘটনায় শিক্ষকের মর্মান্তিক মৃত্যু

গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় সকালে নিয়মিত হাঁটতে বের হয়ে ট্রেনের ধাক্কায় প্রাণ হারান এক প্রবীণ শিক্ষক। নিহতের নাম কমল  খ্রিষ্টফার রোজারিও (৬৫)। 

শুক্রবার (১৬ জানুয়ারি) সকালে টঙ্গী–ভৈরব রেললাইনের নলছাটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ভোরের দিকে রেললাইনের পাশ দিয়ে হাঁটার সময় দ্রুতগতির একটি ট্রেন তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে আইনিপ্রক্রিয়া শুরু করে।

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. জাকির হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, দুর্ঘটনার কারণ খতিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে।

নিহত কমল খ্রিষ্টফার রোজারিও কালীগঞ্জ উপজেলার নাগরী ইউনিয়নের পানজোড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষক ছিলেন। সহকর্মী ও শিক্ষার্থীদের কাছে তিনি ছিলেন একজন নিষ্ঠাবান ও স্নেহশীল শিক্ষক হিসেবে পরিচিত। তার আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।


কাওছার/ন্যাশনাল/এদিন

Advertisement
এদিনের সব

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.

কালীগঞ্জে ট্রেন দুর্ঘটনায় শিক্ষকের মর্মান্তিক মৃত্যু | The Daily Adin