শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ২৫ চৈত্র ১৪৩২

The Daily Adin Logo
The Daily Adin Logo

ইসরাইলের সঙ্গে যুদ্ধবিরতির আলোচনার প্রক্রিয়া শুরু: জোসেফ আউন

প্রকাশিত: ০৯ এপ্রিল ২০২৬, ১১:০৩ পিএম

আপডেট: ০৯ এপ্রিল ২০২৬, ১১:০৩ পিএম

ইসরাইলের সঙ্গে যুদ্ধবিরতির আলোচনার প্রক্রিয়া শুরু: জোসেফ আউন

ইসরাইলের সঙ্গে যুদ্ধবিরতি এবং সরাসরি আলোচনার প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানিয়েছেন লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন। তিনি বলেন, এ বিষয়ে এখন পর্যন্ত ‘ইতিবাচক প্রতিক্রিয়া’ পাওয়া গেছে।

জোসেফ আউন বলেন, ‘লেবাননের বর্তমান পরিস্থিতির একমাত্র সমাধান হলো ইসরাইল ও লেবাননের মধ্যে যুদ্ধবিরতি করা।’ 

এর আগে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, ‘যত তাড়াতাড়ি সম্ভব’ লেবাননের সঙ্গে সরাসরি আলোচনা শুরু করার নির্দেশ দিয়েছেন তিনি।

নেতানিয়াহু বলেন, লেবানন থেকে সরাসরি আলোচনার বসার অনুরোধ জানানো হয়েছে।

মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি হওয়ার পরও লেবাননে হামলা চালিয়ে যাচ্ছিল ইসরাইল।

বিশ্লেষকেরা বলছেন, লেবাননে ইসরাইলের চলমান হামলা যুদ্ধবিরতি ভেস্তে যাওয়ার ঝুঁকি তৈরি করেছে। এই হামলা বন্ধ করতে যুক্তরাষ্ট্রেরও ওপরও চাপ বাড়ছিল। এর মধ্যে লেবাননের সঙ্গে সরাসরি আলোচনা শুরু করতে নেতানিয়াহুর নির্দেশের কথা জানা গেল।

সূত্র: আল–জাজিরা।

টিআর

Advertisement
এদিনের সব

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.