ইসলামাবাদে আয়োজিত ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে আলোচনায় দুই দেশের সম্ভাব্য প্রতিনিধি হিসেবে কারা থাকতে পারেন—সেই তালিকা জানিয়েছেন পাকিস্তানের কর্মকর্তারা।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) পাকিস্তানের কর্মকর্তাদের বরাত দিয়ে এই তথ্য জানানো হয়েছে।
যদিও পাকিস্তানের পক্ষ থেকে বলা হয়েছে, শনিবার রাজধানী ইসলামাবাদে মূল আলোচনার বিস্তারিত বিষয়সূচি চূড়ান্ত করার কাজ এখনও চলছে। আলোচনায় অংশগ্রহণকারীদের তালিকাও পরিবর্তিত হতে পারে।
আপাতত যে নামগুলো জানা যাচ্ছে—
পাকিস্তান (আয়োজক)
প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ
সেনাপ্রধান আসিম মুনির
পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার
জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও গোয়েন্দা সংস্থা আইএসআই প্রধান আসিম মালিক
মার্কিন প্রতিনিধি দল
ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স
প্রেসিডেন্টের মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ দূত স্টিভ উইটকফ
প্রেসিডেন্টের জ্যেষ্ঠ জেরাড কুশনার
মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) প্রধান অ্যাডমিরাল ব্র্যাড কুপার
ইরানের প্রতিনিধি দল
ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গলিবাফ
পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি
উপপররাষ্ট্র মন্ত্রী মাজিদ তাখত-রাভাঞ্চি
সূত্র: আল–জাজিরা


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









