রবিবার, ১৭ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

মোটরসাইকেলের ওপর প্রস্তাবিত কর প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

প্রকাশিত: ১৭ মে ২০২৬, ০৯:০৩ পিএম

আপডেট: ১৭ মে ২০২৬, ০৯:০৩ পিএম

মোটরসাইকেলের ওপর প্রস্তাবিত কর প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

মোটরসাইকেলের ওপর প্রস্তাবিত কর প্রত্যাহারের দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন কর্মসূচি পালন করেছেন মোটরসাইকেল চালকরা।

রবিবার (১৭ মে) সাতক্ষীরা শহরের নিউমার্কেট মোড়ে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, আগামী অর্থবছরের প্রস্তাবিত বাজেটে মোটরসাইকেলের উপর আরোপিত অগ্রিম কর সম্পূর্ণভাবে প্রত্যাহার অথবা যৌক্তিকভাবে পুনর্বিবেচনা করতে হবে। মোটরসাইকেলকে বিলাসী পণ্য হিসেবে বিবেচনা না করে সাধারণ জনগণের অতি প্রয়োজনীয় পরিবহণ হিসেবে মূল্যায়ন করতে হবে। 

তারা আরও বলেন, বাইকারদের ওপর অতিরিক্ত আর্থিক চাপ সৃষ্টি না করে পরিবহন খাতকে জনবান্ধব ও বাস্তবসম্মত রাখার জন্য কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে। নারী বাইকারদের নিরাপদ ও স্বাধীন চলাচলের বিষয়টি বিবেচনায় নিয়ে মোটরসাইকেলের ওপর অতিরিক্ত কর আরোপের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে হবে।

এ সময় উপস্থিত ছিলেন মাহফুজুল ইসলাম, কাজী মহিউদ্দিন, মোহাম্মদ মামুন, নাসির উদ্দিন, মোহাম্মদ ইমরান প্রমুখ।

এ সময় বাইকাররা বিভিন্ন স্লোগান সংবলিত প্লাকার্ড প্রদর্শন করেন।

সা/সা/অই

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.