বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ২৫ চৈত্র ১৪৩২

The Daily Adin Logo
The Daily Adin Logo

কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিম আটক

প্রকাশিত: ২৯ মার্চ ২০২৬, ০৭:২০ পিএম

আপডেট: ২৯ মার্চ ২০২৬, ০৭:২০ পিএম

কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিম আটক

রাজধানীতে আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিমকে আটক করেছে পুলিশ।

রোববার (২৯ মার্চ) ঢাকার মিরপুর চিড়িয়াখানা এলাকা থেকে আটক হন তিনি। শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিমকে আটক করা হয়েছে। মামলা আছে কি না খতিয়ে দেখা হচ্ছে।

ওসি জাহাঙ্গীর আলম বলেন, রাজধানীর মিরপুর চিড়িয়াখানার সামনে থেকে স্থানীয় জনতা কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিমকে আটকে রেখেছিল। পরে পুলিশ গিয়ে তাকে আটক করে থানায় নিয়ে আসে।

তার বিরুদ্ধে জুলাইয়ের ঘটনাবলি নিয়ে বিভিন্ন থানায় মামলা রয়েছে বলে জানতে পেরেছি। সেগুলো খোঁজ নিচ্ছি বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

সাজ্জাদ

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.