রবিবার, ০১ মার্চ ২০২৬, ১৬ ফাল্গুন ১৪৩২

The Daily Adin Logo
The Daily Adin Logo

তামান্নার ঝড় তোলা গানের ভিউ ১০০ কোটি

প্রকাশিত: ১৭ জানুয়ারি ২০২৬, ০১:৪৪ পিএম

আপডেট: ১৭ জানুয়ারি ২০২৬, ০৫:৩৮ পিএম

তামান্নার ঝড় তোলা গানের ভিউ ১০০ কোটি

তামান্না ভাটিয়া

রাজকুমার রাও ও শ্রদ্ধা কাপুর অভিনীত ব্লকবাস্টার সিনেমা ‘স্ত্রী ২’-এর ব্যাপক আলোচিত গান ‘আজ কি রাত’ ইউটিউবে এক বিলিয়ন (১০০ কোটি) ভিউ ছাড়িয়ে গেছে। এ সাফল্যে ভক্তদের প্রতি কৃতজ্ঞতা ও উচ্ছ্বাস প্রকাশ করেছেন তামান্না ভাটিয়া।

এই বিশেষ মুহূর্তকে স্মরণীয় করে রাখতে তিনি নিজের ইনস্টাগ্রামে শুটিংয়ের কিছু অপ্রকাশিত ভিডিও শেয়ার করেছেন। একটি ভিডিওতে দেখা যায়, কোরিওগ্রাফার বিজয় গাঙ্গুলী ও টিমের সঙ্গে মনিটরে নিজের নাচ দেখছেন তামান্না। সেখানে বিজয় গাঙ্গুলী শটটির প্রশংসা করলে মজা করে তামান্না বলেন, ‘না!’ 

আরেকটি ভিডিও ক্লিপে তামান্নার সঙ্গে নাচতে দেখা যায় পঙ্কজ ত্রিপাঠী, রাজকুমার রাও, অভিষেক বন্দ্যোপাধ্যায় ও অপরশক্তি খুরানাকে।

পোস্টের ক্যাপশনে তামান্না লেখেন, ‘প্রথম ভিউ থেকে এক বিলিয়ন ভিউ—সব ভালোবাসার জন্য ধন্যবাদ।’

গানটি গেয়েছেন মাধুবন্তী বাগচী ও দিব্য কুমার। কথা লিখেছেন অমিতাভ ভট্টাচার্য, সুর করেছেন জনপ্রিয় জুটি শচীন-জিগর। মুক্তির পরপরই ‘আজ কি রাত’ দর্শকদের মধ্যে তুমুল সাড়া ফেলে এবং তামান্নার নাচ গানটিকে আরও জনপ্রিয় করে তোলে। ২০২৪ সালে ছবিটি প্রায় ৯০০ কোটি রুপি আয় করে বছরের অন্যতম বড় বাণিজ্যিক সাফল্য হয়ে ওঠে।

সম্প্রতি ‘দ্য লালানটপ’-কে দেওয়া এক সাক্ষাৎকারে তামান্না মজার অভিজ্ঞতার কথা শেয়ার করে জানান, অনেক মা তাঁকে বলেছেন—এই গান না চললে তাঁদের সন্তান খাবার খেতে চায় না। তামান্নার কথায়, ‘শিশুরা গানের কথা বোঝে না, কিন্তু সুরটা তারা খুব উপভোগ করে।’

কাজের দিক থেকে তামান্না এখন প্রস্তুতি নিচ্ছেন ‘ভিভিএএন: ফোর্স অব দ্য ফরেস্ট’ ছবির জন্য। দীপক মিশ্র ও অরুণাভ কুমার পরিচালিত এই পৌরাণিক আবহের থ্রিলারে তাঁর বিপরীতে থাকছেন সিদ্ধার্থ মালহোত্রা। ছবিটি মুক্তি পাওয়ার কথা আগামী ১৫ মে।

হিন্দুস্তান টাইমস অবলম্বনে

সাজ্জাদ

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.