মহান মে দিবস ও আন্তর্জাতিক শ্রমিক সংহতি দিবস উপলক্ষ্যে বর্ণাঢ্য র্যালি আয়োজন করেছে দেশের অন্যতম শীর্ষস্থানীয় আবাসন প্রতিষ্ঠান নর্থ সাউথ গ্রুপ।
শুক্রবার (০১ মে) সকালে রাজধানীর বনানীতে অবস্থিত প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়ের সামনে থেকে এই র্যালি শুরু হয়।
র্যালিতে নর্থ সাউথ গ্রুপের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিভিন্ন পর্যায়ের কর্মচারীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। এসময় উপস্থিত ছিলেন- প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মো. সাইদুল ইসলাম সাজু, ব্যবস্থাপনা পরিচালক মো. ইউসুফ আলী খান এবং উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. মাহবুব হোসেন খান।
বিশেষ অতিথি হিসেবে র্যালিতে অংশ নেন নর্থ সাউথ গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ব্রিগেডিয়ার জেনারেল মো. মাহফুজুর রহমান (অব.)। এছাড়াও দৈনিক এদিন এর নির্বাহী সম্পাদক খন্দকার মোজাম্মেল হক, উপ-সম্পাদক (বার্তা) মাহাবুব কবির খাঁন ও ব্যবস্থাপনা সম্পাদক মো. শহীদ রানা, পরিকল্পনা সম্পাদক মোজাম্মেল হকসহ প্রতিষ্ঠানের সকল বিভাগের কর্মকর্তা ও কর্মচারীরা।
র্যালিটি বনানীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় নর্থ সাউথ গ্রুপের প্রধান কার্যালয়ের সামনে এসে শেষ হয়। র্যালি শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে মে দিবসের তাৎপর্য ও শ্রমিক অধিকার নিয়ে বক্তব্য রাখেন সিইও ব্রিগেডিয়ার জেনারেল মো. মাহফুজুর রহমান (অব.)।
সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন, শ্রমিকদের অক্লান্ত পরিশ্রমই একটি প্রতিষ্ঠানের সাফল্যের মূল চাবিকাঠি। নর্থ সাউথ গ্রুপ সবসময় কর্মীদের অধিকার রক্ষা ও তাদের কল্যাণে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ।
তিনি আরও বলেন, মহান মে দিবসের আদর্শকে ধারণ করে আমরা মালিক-শ্রমিক সুসম্পর্ক বজায় রেখে দেশের আবাসন খাতকে আরও এগিয়ে নিতে চাই।
অন্যদিকে উৎসবমুখর র্যালিতে শ্রমিক সংহতি ও কর্মীবান্ধব পরিবেশের অঙ্গীকার করেন নর্থ সাউথ গ্রুপ এর সহযোগী প্রতিষ্ঠান দৈনিক এদিনের নির্বাহী সম্পাদক খন্দকার মোজাম্মেল হক।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









