রাজধানীসহ সারাদেশে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় ৪ শিশুর মৃত্যু হয়েছে। একই সাথে নতুন করে ১ হাজার ১২৭ জন শিশুর মধ্যে হাম ও এর উপসর্গ পাওয়া গেছে।
রবিবার (১৪ জুন) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ১ হাজার ৫২ জন এবং গত ১৫ মার্চ থেকে ১৪ জুন পর্যন্ত সন্দেহজনক হামরোগীর সংখ্যা ৮৫ হাজার ৯৫১ জন। নিশ্চিত হামরোগীর সংখ্যা ৭৫ জন এবং এ পর্যন্ত নিশ্চিত হামরোগীর সংখ্যা ১০ হাজার ৩২৩ জন।
১৫ মার্চ থেকে ১৪ জুন পর্যন্ত সন্দেহজনক হাম রোগে হাসপাতালে ভর্তি হয়েছেন ৭০ হাজার ৫৭৯ জন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৬৬ হাজার ৮৪০ জন।
গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি এবং ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত নিশ্চিত হামে ৯২ জনের মৃত্যু হয়েছে। হাম সন্দেহে ৪ জনের মৃত্যু হয়েছে এবং ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সন্দেহজনক হামে ৫৬০ জনের মৃত্যু হয়েছে।
এখন পর্যন্ত সবচেয়ে বেশি ৩৯ হাজার ৮৯৮ জন হাম সন্দেহে আক্রান্ত হয়েছে ঢাকা বিভাগে। এর মধ্যে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছে ৭ হাজার ১১৭ জন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









