সুনামগঞ্জের মধ্যনগর উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে ৩০ লিটার দেশীয় চোলাই মদ ও একটি সিএনজি অটোরিকশাসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
রবিবার (২১ জুন) উপজেলার সদর ইউনিয়নের গলইখালী এলাকায় বিশেষ অভিযান পরিচালনার সময় একটি সিএনজি চালিত অটোরিকশা তল্লাশি করে ৩০ লিটার দেশীয় চোলাই মদ উদ্ধার করা হয়। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত সিএনজি অটোরিকশাটিও জব্দ করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন— পারুল হরিজন (৪৫), জয় হরিজন (২৮) এবং কালাম মিয়া (৪৮)।
এ বিষয়ে মধ্যনগর থানার (ওসি) এ কে এম শাহাবুদ্দিন শাহিন বলেন, ‘‘গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে। আইনানুগ প্রক্রিয়া শেষে তাদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।’’
তিনি আরও জানান, মাদকের বিরুদ্ধে সিলেট রেঞ্জ পুলিশের চলমান অভিযান অব্যাহত রয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









