বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

শরীরে প্রোটিন ও ক্যালশিয়ামের ঘাটতি পূরণে ‘ডিমের সালাদ’

প্রকাশিত: ১৪ মার্চ ২০২৬, ০৮:৫১ পিএম

আপডেট: ১৪ মার্চ ২০২৬, ০৮:৫১ পিএম

শরীরে প্রোটিন ও ক্যালশিয়ামের ঘাটতি পূরণে ‘ডিমের সালাদ’

শরীরে দ্রুত প্রোটিন ও ক্যালশিয়ামের ঘাটতি পূরণে ডিম খুবই উপকারী একটি খাবার। ডিমে রয়েছে কোলিন, ভিটামিন বি–১২, ভিটামিন এ এবং ভিটামিন ডি—যা শরীরের বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজের জন্য দরকারি। তাই পুষ্টিবিদরা প্রতিদিন একটি করে ডিম খাওয়ার পরামর্শ দেন।

রন্ধনশিল্পীদের ভাষ্য মতে, শুধু সেদ্ধ ডিম ছাড়াও ডিম দিয়ে তৈরি সালাদও হতে পারে সুস্বাদু একটি পদ। বিশেষ করে ইফতারের টেবিলে রাখতে পারেন সহজে বানানো এই পুষ্টিকর ‘ডিমের সালাদ’। অল্প কয়েকটি উপকরণ দিয়ে স্বাস্থ্যকর সালাদটি তৈরি করুন।

নিচে দেওয়া হলো রেসিপি—

উপকরণ

ডিম: ২টি
পেঁয়াজপাতা: সামান্য (কুচি করা)
গোলমরিচ গুঁড়া: আধা চা চামচ
চিলি ফ্লেক্স: আধা চা চামচ
লেবুর রস: ১ টেবিল চামচ
লেটুস পাতা: ২–৩টি
লবণ: স্বাদমতো

প্রণালী:

প্রথমে ডিম ভালোভাবে সেদ্ধ করে নিন। খেয়াল রাখবেন ডিম যেন পুরোপুরি সেদ্ধ হয়। এরপর সেদ্ধ ডিমের খোসা ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে নিন। একটি পাত্রে ডিমের টুকরো, কুচি করা পেঁয়াজপাতা ও লেটুস পাতা দিয়ে দিন। এবার স্বাদমতো নুন, গোলমরিচ গুঁড়া এবং চিলি ফ্লেক্স যোগ করুন। ঝাল খেতে সমস্যা হলে চিলি ফ্লেক্সের পরিবর্তে অরিগ্যানো বা অন্য কোনো মশলা ব্যবহার করতে পারেন। শেষে লেবুর রস ছড়িয়ে দিয়ে সব উপকরণ ভালোভাবে মিশিয়ে নিন।

খুব অল্প সময়েই তৈরি হয়ে যাবে পুষ্টিকর এই ‘ডিমের সালাদ’। ইফতারের টেবিলে এটি যেমন স্বাস্থ্যকর, তেমনি স্বাদেও দারুণ।

সাজ্জাদ

Advertisement
এদিনের সব

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.