বুধবার, ০৬ মে ২০২৬, ২২ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

হাম ও উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু, আক্রান্ত ১২৭৬

প্রকাশিত: ২৮ এপ্রিল ২০২৬, ০৪:৩৬ পিএম

আপডেট: ২৮ এপ্রিল ২০২৬, ০৬:৩৯ পিএম

হাম ও উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু, আক্রান্ত ১২৭৬

রাজধানীসহ সারাদেশে হামে আক্রান্ত হয়ে ও উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৯ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে হামে মারা গেছেন ৩ জন ও বাকি ৬ জনের মৃত্যু হয়েছে হামের উপসর্গ নিয়ে। একই সময়ে নতুন করে ১ হাজার ২৭৬ জন শিশুর মধ্যে হামের সংক্রমণ সন্দেহ করা হচ্ছে।

মঙ্গলবার (২৮ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ১৫ মার্চ থেকে শুরু হওয়া বর্তমান প্রাদুর্ভাবে এ পর্যন্ত সারাদেশে মোট সন্দেহভাজন রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩৪ হাজার ৬৬২ জনে। এর মধ্যে সর্বশেষ ২৪ ঘণ্টায় ১৬৩ জনের শরীরে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে। সব মিলিয়ে এখন পর্যন্ত নিশ্চিত রোগীর সংখ্যা ৪ হাজার ৮৫৬ জন।

২৪ ঘণ্টায় মারা যাওয়া শিশুদের মধ্যে ঢাকা বিভাগের ৫ জন, বরিশাল বিভাগের ২ জন, রাজশাহী বিভাগের একজন, সিলেট বিভাগের একজন রয়েছেন। ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও এর উপসর্গে মোট ২৭৩ শিশুর মৃত্যু হয়েছে।

বিভাগভিত্তিক হিসাবে গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি সংক্রমণ শনাক্ত হয়েছে ঢাকা বিভাগে ৬১৫ জন। রাজশাহী বিভাগে ১৯১ জন এবং চট্টগ্রাম বিভাগে ১৯৭ জন আক্রান্ত হয়েছে।

এছাড়া, বরিশালে ১০৫, খুলনায় ৯১, সিলেটে ৫০, রংপুর ১৫ এবং ময়মনসিংহে ১২ জন শিশুর মধ্যে সংক্রমণ শনাক্ত হয়েছে।

সা

Advertisement
এদিনের সব

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.