সৌদি আরবের জুবাইল এলাকায় শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা গেছে। একই সময়ে জুবাইল ইন্ডাস্ট্রিয়াল সিটিতে একটি গ্যাস স্থাপনায় আগুন লাগার খবর পাওয়া গেছে।
রবিবার (৯ আগস্ট) আঞ্চলিক কয়েকটি সূত্র জানায়, জুবাইল এলাকায় বড় ধরনের বিস্ফোরণের শব্দ শোনা যায়। এরপর শিল্পনগরীর একটি গ্যাস স্থাপনায় আগুন দেখা যায়। তবে বিস্ফোরণের কারণ এবং স্থাপনাটি কীভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, তা এখনো পরিষ্কার নয়।
এ ঘটনায় কেউ হতাহত হয়েছে কি না, সে বিষয়েও তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি।
এদিকে সৌদি আরবের জিজান এলাকায় সৌদি আরামকোর একটি শোধনাগার স্থাপনাতেও আগুন লাগার খবর নিশ্চিত করেছে দেশটির জ্বালানি মন্ত্রণালয়। মন্ত্রণালয় জানিয়েছে, আগুনে কেউ নিহত হয়নি।
তবে জিজানের স্থাপনাটিতে আগুন লাগার কারণ জানানো হয়নি। এর আগে আঞ্চলিক কয়েকটি সূত্র দাবি করেছিল, সেখানে সৌদি আরামকোর স্থাপনা লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।
জিজানের আগুনের সঙ্গে জুবাইলে বিস্ফোরণ ও গ্যাস স্থাপনায় আগুন লাগার ঘটনার কোনো সম্পর্ক আছে কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
সূত্র: আনাদোলু এজেন্সি


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









