রবিবার, ০১ মার্চ ২০২৬, ১৬ ফাল্গুন ১৪৩২

The Daily Adin Logo
The Daily Adin Logo

ইরানের বিরুদ্ধে একগাদা অভিযোগ ট্রাম্পের

প্রকাশিত: ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৩১ পিএম

আপডেট: ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৩১ পিএম

ইরানের বিরুদ্ধে একগাদা অভিযোগ ট্রাম্পের

মার্কিন কংগ্রেসে মঙ্গলবার স্টেট অফ দ্য ইউনিয়ন ভাষণে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরান সম্পর্কে প্রায় তিন মিনিট কথা বলেছেন। তেহরানের বিরুদ্ধে সম্ভাব্য আক্রমণের বিষয়ে তার উদ্দেশ্য সম্পর্কে কোনো স্পষ্ট বার্তা দেননি।

ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তিনি ‘কূটনীতির মাধ্যমে এই সমস্যা সমাধান করতে পছন্দ করেন।’

তিনি ভাষণে বলেন,‘ জঙ্গি গোষ্ঠীগুলোর প্রতি তেহরানের সমর্থন, বিক্ষোভকারীদের হত্যা এবং দেশটির ক্ষেপণাস্ত্র ও পারমাণবিক কর্মসূচি এই অঞ্চল এবং মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য হুমকি।’

ট্রাম্প বলেছেন, ‘(ইরানি) সরকার এবং তার খুনি প্রতিনিধিরা সন্ত্রাসবাদ, মৃত্যু এবং ঘৃণা ছাড়া আর কিছুই ছড়িয়ে দেয়নি।’

ইরানের বিরুদ্ধে তিনি অভিযোগ করে বলেন, তেহরান তাদের পারমাণবিক কর্মসূচি পুনরায় শুরু করছে। মার্কিন যুক্তরাষ্ট্রে পৌঁছাতে সক্ষম ক্ষেপণাস্ত্র তৈরির কাজ করছে তারা। ইরান রাস্তার ধারে বোমা হামলার জন্য দায়ী, যার ফলে মার্কিন সেনা সদস্য এবং বেসামরিক নাগরিকরা নিহত হয়েছে।

ট্রাম্প বারবার আলোচনাকারীদের একটি চুক্তিতে পৌঁছাতে ব্যর্থতার জন্য হতাশা প্রকাশ করেছেন।

সাজ্জাদ

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.