ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরাইলি বাহিনীর যৌথ হামলা শুরুর পর থেকে গত ২০ দিনে ১৭৮ জন এজেন্টকে গ্রেপ্তার করেছে ইরান।
বৃহস্পতিবার (১৯ মার্চ) ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) এই তথ্য জানিয়েছে। এসব ব্যক্তি যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হয়ে কাজ করতেন বলে অভিযোগ করা হয়েছে।
আইআরজিসির বরাতে ইরানের সংবাদ সংস্থা মেহর নিউজ জানায়, গ্রেপ্তার ব্যক্তিরা রেড ক্রিসেন্টের কেন্দ্র ও চেকপোস্টের ছবি এবং ঠিকানা যুক্তরাষ্ট্র-ইসরাইলের গোয়েন্দা সংস্থার কাছে পাঠাচ্ছিল, যাতে সেসব স্থানে হামলা চালানো যায়।
গ্রেপ্তারকৃতদের মধ্যে বেশ কয়েকজন বিদেশি নাগরিক রয়েছেন। তাদের কাছ থেকে অস্ত্র, কোনো প্রতিষ্ঠানের অবস্থান শনাক্তকারী যন্ত্র, বিশেষ যোগাযোগ সরঞ্জাম এবং বিদেশি মুদ্রা জব্দ করা হয়েছে।
সূত্র: আল-জাজিরা


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









