লেবানন সীমান্ত থেকে ছোড়া রকেট হামলায় উত্তর ইসরাইলের দুটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
শনিবার (২১ মার্চ) ইসরাইলের জরুরি সেবা সংস্থা ‘মাগেন ডেভিড অ্যাডম’ এ হামলার খবরটি নিশ্চিত করেছে।
ইসরাইলের ‘চ্যানেল ১২’ জানায়, মেতুলা শহর লক্ষ্য করে প্রায় ১০টি রকেট ছোড়া হয়েছে এবং এর মধ্যে কিছু রকেট আকাশে ধ্বংস করা হয়েছে। বাকি রকেটগুলো খোলা জায়গায় পড়েছে। হামলার সময় উত্তর ইসরাইলের গ্যালিলি অঞ্চল জুড়ে বিমান হামলার সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে।
ইসরাইলের ইয়েদিয়ত আহরোনোত সংবাদমাধ্যম জানিয়েছে, রকেটের টুকরো ও ধ্বংসাবশেষের আঘাতের ফলে মেতুলার একটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।
ইসরাইলের জরুরি সেবা সংস্থা ‘মাগেন ডেভিড অ্যাডম’ জানায়, ক্ষয়ক্ষতি সম্পদের মধ্যেই সীমাবদ্ধ রয়েছে। তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
সংস্থাটি আরও জানিয়েছে, লেবানন থেকে ছোড়া রকেটের আঘাতে সাফেদ শহরের আরেকটি ভবনও ক্ষতিগ্রস্ত হয়েছে।
সূত্র: আল-জাজিরা


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









